Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

হাফ ভাড়া থাকছে না মেট্রোরেলে

  • Robiul Islam
  • আপডেট টাইম : 02:36:01 pm, Tuesday, 27 December 2022
  • 101 বার

নিউজ ডেস্ক: আগামীকাল বুধবার দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উদ্বোধন করবেন মেট্রোরেল। তিনি রাজধানীর উত্তরার ‘উত্তর স্টেশন’ থেকে টিকিট কেটে মেট্রোরেলে উঠবেন এবং আগারগাঁও স্টেশনে নামবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে, এই গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার সুবিধা থাকছে না। তবে সর্বোচ্চ তিন ফুট উচ্চতার বাচ্চারা অভিভাবকের সঙ্গে থাকলে ভাড়া লাগবে না বলে জানিয়েছেন ঢাকা ম্যাস রেপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী।

মঙ্গলবার সকালে আগারগাঁও মেট্রোরেলের স্টেশনের সামনে এসব কথা বলেন তিনি।
এম এ এন সিদ্দিকী বলেন, আগামী বছরের ২৬ মার্চ থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনে মেট্রোরেল থামবে। তবে এখন শুধুমাত্র উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন আসবে। মানুষের অভ্যস্ততার ওপর নির্ভর করে ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানো হবে। আমাদের সব স্টেশন প্রস্তুত আছে।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুধবার ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতিক্ষীত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করবেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে এবং ২০২৫ সালে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

হাফ ভাড়া থাকছে না মেট্রোরেলে

আপডেট টাইম : 02:36:01 pm, Tuesday, 27 December 2022