আমার ডেস্ক:ছয় বউকে নিয়ে একসাথে ঘুমাতে অভিনব পদ্ধতি খুঁজে বের করেছেন ব্রাজিলের এক ব্যক্তি। তিনি তৈরি করেছেন ২০ ফিট বাই ৭ ফিট একটি খাট। আর্থার নামের ওই ব্যক্তি আবার ইন্টারনেট সেলেব্রিটি। ২০২১ সালে তিনি প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে একের পর এক বিয়ে করতে শুরু করেন। এক পর্যায়ে তার স্ত্রীর সংখ্যা ৯ জনে গিয়ে দাঁড়িয়েছিল। যদিও তার চার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। এরপর তিনি আরও একজনকে বিয়ে করলে বর্তমানে তার স্ত্রী সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে। আর্থারের ইচ্ছা, তাদের সবাইকে নিয়ে একসঙ্গে ঘুমাবেন তিনি।টাইমসনাউনিউজ জানিয়েছে, এই চিন্তা মতো আর্থার ২০ ফিটের একটি বিছানার অর্ডার দেয়। এই খাটটি বানাতে সময় লেগেছে ১৫ মাস। এই খাটটিকে পোক্ত করতে ৯৫০টি স্ক্রু ব্যবহার করা হয়।খরচ হয় বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকা। জানা গেছে, প্রাপ্ত বয়স্কদের সাইট অনলি ফ্যানসেও আর্থারের একটি অ্যাকাউন্ট রয়েছে। যেখানে তারা নিজেদের গোপন ছবি ও ভিডিও শেয়ার করেন। নানা টিপস শেয়ার করেন। আর সেখান থেকেই লাখ লাখ টাকা আয় করেন তারা।আর্থার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ২০ ফিটের বিছানার ছবি শেয়ার করে লিখেছেন, কয়েক মাসের সম্পর্কের অভিজ্ঞতার পর আমি বাস্তব একটি সমাধান বের করার চেষ্টা করেছি। আমি বিশ্বের সবচেয়ে বড় বিছানা তৈরি করেছি! আর্থারের স্ত্রীরা হচ্ছে, লুয়ানা কাজাকি (২৭), এমেলি সুজা (২১),ভালকুরিয়া সান্তোস (২৪), ওলিন্ডা মারিয়া (৫১), ডামিয়ানা (২৩)এবং আমান্ডা আলবুকার্ক (২৮)। আর্থার জানিয়েছেন যে, তিনি তার সব স্ত্রীর সাথে একটি করে বাচ্চা নিতে চান যাতে তাদের কেউ মন খারাপ না করে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
ছয় বউকে নিয়ে একসঙ্গে ঘুমাতে কোটি টাকার খাট বানালেন স্বামী
-
Reporter Name - আপডেট টাইম : 05:33:10 pm, Wednesday, 3 May 2023
- 83 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















