Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

২ হাজারেরও বেশি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার জান্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:41:27 pm, Wednesday, 3 May 2023
  • 154 বার

আন্তর্জাতিক ডেস্ক

সাধারণ ক্ষমার আওতায় মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে ২ হাজার ১৫৩ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিচ্ছে ক্ষমতাসীন জান্তা। বুধবার দেশটির সর্বোচ্চ নির্বাহী সংস্থা মিলিটারি কাউন্সিল থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এমআরটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে মুক্তি দেওয়া হচ্ছে এই বন্দিদের। বিভিন্ন থানায় মুক্তিপ্রাপ্ত কয়েদিদের তালিকা পাঠানো হয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে। বুধবার থেকে শুরু হয়েছে মুক্তিদান প্রক্রিয়া। আগামী কয়েকদিন এই প্রক্রিয়া চলমান থাকবে।ক্ষমতাসীন জান্তার একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এপিকে জানিয়েছে, এ দফায় যেসব কয়েদিকে মুক্ত করা হচ্ছে তারা সবাই ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতা পরিবর্তনের পর সরকারবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। সরকারবিরোধী বিক্ষোভে সংশ্লিষ্টতার কারণে গ্রেপ্তার করা হয়েছিল তাদের।গত সপ্তাহে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন মিয়ানমারের সরকারপ্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন। সে বৈঠকে বান কি মুন বলেছিলেন, আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে অবশ্যই দেশটিতে চলমান রাজনৈতিক সংঘাতের সমাধান করতে হবে এবং সুচিসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে।গত সোমবার মিয়ানমার সফরে যান দেশটির সবচেয়ে বড় ব্যবসায়ীক অংশীদার চীনের পররাষ্ট্রমন্ত্রী কিউ ইন গ্যাং। পরদিন মঙ্গলবার মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেনারেল মিন অং হ্লেইংসহ মিলিটারি কাউন্সিলের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে এই রাজনৈতিক বন্দিদের মুক্তির ঘোষণা দিল জান্তা।২০২০ সালের জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করে মিয়ানমারে সরকার গঠন করে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তবে নির্বাচনের পরপরই ভোট কারচুপির অভিযোগ তোলে দেশটির ক্ষমতা কাঠামোর প্রভাবশালী অংশ সামরিক বাহিনী।সামরিক বাহিনীর এই অভিযোগ আমলে নিয়ে কারচুপির অভিযোগ তদন্ত করেছিল দেশটির তৎকালীন নির্বাচন কমিশন, কিন্তু তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।নির্বাচন কমিশনের তদন্ত শেষ হওয়ার কিছুদিন পর, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সুচির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেনাপ্রধান মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন। অভ্যুত্থানের পর থেকে যে মিলিটারি কাউন্সিল দেশটির প্রধান নির্বাহীর ভূমিকায় আছে, সেই কাউন্সিলের প্রধানও তিনি।অভ্যুত্থানের পরপরই গ্রেপ্তার হন সুচি ও তার দল এনএলডির প্রথম ও মধ্যম সারির অধিকাংশ নেতা-কর্মী। সুচির বিরুদ্ধে দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগ আনে জান্তা। রাজধানীর নেইপিদোর আদালতে সেসব অভিযোগের বিচার চলছে। সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে অন্তত ১০০ বছর কারাবাসের সাজা হতে পারে ৭৫ বছর বয়সী এই নেত্রীর। তার এনএলডির নেতাকর্মীরা মিয়ানমারের বিভিন্ন কারাগারে বন্দি আছেন।এদিকে, সামরিক বাহিনীর অভুত্থানের পর বিক্ষোভে ফুঁসে উঠেছিল দেশটির গণতন্ত্রপন্থী জনগণ। রাজধানী নেইপিদোসহ বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলন দমন করতে সে সময় হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে সামরিক বাহিনী। বুধবার সেসব বন্দিদের মধ্য থেকেই মুক্তি দেওয়া হচ্ছে ২ হাজার ১৫৩ জনকে।ক্ষমতা দখলের পর গত দুই বছরে বিভিন্ন সময়ে কয়েক হাজার কারাবন্দিকে মুক্তি দিয়েছে জান্তা। কিন্তু রাজনৈতিক বন্দিদের মুক্তিদান এই প্রথম ঘটল। সৌভাগ্যবান এই বন্দিদের মধ্যে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির প্রথম সারির কোনো নেতা-কর্মী আছেন কি না— তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

২ হাজারেরও বেশি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার জান্তা

আপডেট টাইম : 05:41:27 pm, Wednesday, 3 May 2023