Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে ‘এমভি মালয়েশিয়া’ নামের একটি জাহাজ। বৃহস্পতিবার (৪ মে) বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। পরে রাতেই জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়।

৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলায় এমভি মালয়েশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:59:37 pm, Friday, 5 May 2023
  • 104 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজটিতে এক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্র্যান্ডের গাড়ি রয়েছে। এগুলো জাপান থেকে সিঙ্গাপুর হয়ে মোংলা বন্দরে এসেছে। এর আগে এই চালানের ৫৫৯টি গাড়ি খালাস করা হয়েছিল।এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, অর্থনৈতিক সংকটের কারণে গত বছরের আগস্ট থেকে বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিল। এখন সংকট কেটে গেছে, তাই গাড়ি আমদানি বেড়েছে। চলতি মাসের ১৯ ও ২১ তারিখ আরও গাড়ি নিয়ে দুটি বিদেশি জাহাজ মোংলায় আসবে।বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, গেল বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলার সংকট ছিল। জানুয়ারি মাসের পর ডলার ছাড় করা হয়েছে। তাই এখন গাড়ি আমদানি করছি।মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মাহফুজ আহমেদ বলেন, গাড়ি আমদানি কমায় এক বছরে মোংলা কাস্টমসের ৪০০ কোটি টাকার রাজস্ব আদায় কমেছে। এ বছর গাড়ি আমদানি বাড়ায় আবারও রাজস্ব বাড়বে বলে আশা প্রকাশ করছি।মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও প্রভাব পড়েছিল। যার কারণে গাড়ি আমদানি কমে গিয়েছিল। নতুন করে গাড়ি আমদানি বৃদ্ধি পেয়েছে। আশা করি আবারও রাজস্বও বাড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে ‘এমভি মালয়েশিয়া’ নামের একটি জাহাজ। বৃহস্পতিবার (৪ মে) বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। পরে রাতেই জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়।

৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলায় এমভি মালয়েশিয়া

আপডেট টাইম : 06:59:37 pm, Friday, 5 May 2023