Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

জমি নিয়ে বিরোধের জেরে মোংলায় যুবলীগ নেত্রীকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:19:44 pm, Sunday, 7 May 2023
  • 174 বার

স্টাফ রিপোর্টার, মোংলা

জমি নিয়ে বিরোধের জেরে মোংলা পৌর যুবলীগ নেত্রীকে ঘরে ঢুকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এসময় উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে আরো ৩ জন। যুবলীগ নেত্রী শামিমা ইয়াসমিন জুই খুলনা মেডিকেলে আর বাকীরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনার ২৪ ঘন্টা পরও মামলা না নেওয়ার অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে।যুবলীগ নেত্রী সামিমা ইয়াসমিন এর স্বামী আবদুল গফুরজানান,মোংলা পৌর শহরের এম রহমান সড়কে আমার মালিকানা বাড়ীতে এক আত্বীয় নিলুফার আক্তার ও তার ৪ বছরের পুত্র সন্তান আলিফ শেখ এবং গৃহ কর্মি বাতাসি বেগমসহ অবস্থান করছিলেন। শনিবার(০৬ মে) দুপুর দেড় ঘটিকার সময় একাধিক মামলার আসামী উপজেলার বাশতলা এলাকার বাসিন্ধা মুকুল শিকারী ও শাহনাজের নেতৃত্বে ১৩/১৪ জনের একটি সন্ত্রাসী দল ঘরে ঢুকে আমার স্ত্রী শামিমা ইয়াসমিন জুই কে দা কুপিয়ে ও লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় ঘরে থাকা আত্বীয় নিলুফার ও গৃহ কর্মি উদ্ধার করতে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়। নিলুফারের ৪ বছরের শিশু সন্তান আলিফ শেখের মুখে গরম পানি দিয়ে পুড়ে দেয় সন্ত্রাসীরা। তিনি জানান, মুঠোফোনো সন্ত্রাসী হামলার বিষয়টি অবগত হওয়ার পর তিনি( আবদুল গফুর) থানা পুলিশ কে সাথে নিয়ে স্ত্রী শামিমা ইয়ামিনসহ আহত সকল কে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করান। গুরুতর আহত হওয়ায় মাথায় বেশ কয়েকটি সেলাই দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠান মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক।মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র প্রধান ডাক্তার মো: শাহীন হাসপাতাল প্রধান জানান, শামিমা ইয়াসমিনের মাথায় অতিরিক্ত আঘাত পাওয়ায় কারনে অতিরিক্ত রক্তক্ষরন হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।আবদুল গফুর আরো অভিযোগ করেন, সন্ত্রাসীদের হামলায় আমার স্ত্রীসহ আহত সকল কে থানা পুলিশসহ উদ্ধার করে। কিন্তু ওই ঘটনার ২৪ ঘন্টা পর ও লিখিত এজাহার ভুক্ত করেনি থানা পুলিশ। আটক করা হয়নি কোন আসামীকে।তিনি আরো জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি শাহনাজ বেগম, কামরুজামান মুকুল শেখ, বেল্লাল হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে আরও অঙ্গাত ৮ জনকে আসামী করে মোংলা থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন।তবে রবিবার দুপুর পর্যন্ত পুলিশ লিখিত অভিযোগটি এজাহার ভুক্ত করেনি। তিনি আরো বলেন, হামলাকারী শাহানাজ এর সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। দির্ঘ দিন সে তাদের মালিকানা বাড়ী থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে।এবিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন জানান,যুবলীগ নেত্রী কে কুপিয়ে জখম করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যাবস্থা গ্রহন করা হবে।তবে অভিযুক্ত শাহানাজ বেগমের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

জমি নিয়ে বিরোধের জেরে মোংলায় যুবলীগ নেত্রীকে কুপিয়ে জখম

আপডেট টাইম : 07:19:44 pm, Sunday, 7 May 2023