Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে গাঁজাসহ আটক কথিত ছাত্রলীগ নেতার কারাদন্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:09:23 pm, Wednesday, 10 May 2023
  • 246 বার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজাসহ আটক স্বঘোষিত ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামকে (২৩) ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। সানকিভাঙ্গা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে সাইফুল নিজেকে মোরেলগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে দাবি করেছে। মঙ্গলবার (৯ মে) বেলা ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা তাকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধরে ফেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম তারেক সুলতান সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে সাইফুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করে পুলিশে সোপর্দ করেন। এ সম্পর্কে পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন রাজ্জাক বলেন, সাইফুল কখনোই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলনা, এখনো নেই। সে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে চলে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ বলেন, সাইফুলের সাথে উপজেলা ছাত্রলীগের কোন সম্পর্ক নেই।
একই দিনে পৌরসভার আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম সোহেল (৩২) নামে অপর এক যুবককে ১৩ পিচ ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে গাঁজাসহ আটক কথিত ছাত্রলীগ নেতার কারাদন্ড

আপডেট টাইম : 11:09:23 pm, Wednesday, 10 May 2023