Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে চাঞ্চল্যকর শিশু হত্যা, ২০ জনকে আসামি করে চার্জশিট

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:06:39 pm, Wednesday, 10 May 2023
  • 144 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী এলাকার চাঞ্চল্যকর শিশু খালিদ (৬) হত্যা মামলায় অবশেষে ২০ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে সিআইডি পুলিশ। যা ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৩(১)(খ) ধারা মোতাবেক মামলার ফলাফল হিসাবে মামলার বাদী নিহত ওই শিশুটির পিতা অধ্যাপক কাওছার তালুকদারকে অবহিত করেছেন সিআইডি বাগেরহাটের তদন্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন।গত ১৭ এপ্রিল ৪৭৩ নং স্মারকে দেয়া চার্জশিটে অভিযুক্ত আসামিরা হলো চৌদ্দহাজারী গ্রামের আবুল বাশার ওরফে লাকফার তালুকদার (৪৮), ফারুক তালুকদার (৫৬), কালাই তালুকদার (৩৫) হান্নান তালুকদার ওরফে হেনা (৫০), টুটুল তালুকদার (৩০) পান্না তালুকদার (২৬), মেহেদী তালুকদার (২২), সুজন (২৪), রিপন (৩৩), ইসমাইল (২২), ফিরোজ (৩৩) নাজমা বেগম (২৫), জোসনা বেগম (৩২), মেরী বেগম (২৪) ও কামরুল শেখ (৩০) এজাহার নামীয় এবং তদন্তকালে অভিযুক্ত হয় চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামের আলামিন তালুকদার (২২), শাহাজান তালুকদার (৫২), আবুল বাশার (৪৯), চৌদ্দ হাজারী গ্রামের আব্দুল সবুর তালুকদার (৪৫) মিজানুর রহমান তালুকদার (৩৯)।চাঞ্চল্যকর এ হত্যা মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক ইয়াকুব হোসাইন জানান, এ মামলার এজাহার নামীয় ৭ জন আসামি বিরুদ্ধে তদন্তকালে ঘটনার সাথে জড়িত থাকার কোন তথ্য-প্রমাণ না থাকায় মামলা থেকে অব্যাহতি দানের জন্য আদালতে সুপারিশ করা হয়েছে। আর তদন্তকালে এ হত্যার সাথে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়ায় নতুন ৫ জনসহ মোট ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।মামলার বাদী চিতলমারী উপজেলার সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের উপাধ্যক্ষ ও চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি কাওছার আলী তালুকদার তার শিশু পুত্র হত্যা মামলার চার্জশিট প্রদান বিষয়ে এক প্রতিক্রিয়ায় বুধবার (১০ মে) সকালে বলেন, একই অপারাধীরা আরো একটি শিশুকে হত্যাসহ অনেক বাঁধা-বিপত্তি পেরিয়ে সিআইডি পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দিয়েছে। এখন বিচার কাজ শুরু হবে। ইতোমধ্যে আসামীরা আমাকেসহ স্বাক্ষীদের হুমকী-ধামকী দেয়া শুরু করেছে। পিতা হিসাবে সন্তান হত্যার বিচার দেখে যেতে পারব কি না তা নিয়ে ভাবছি। কারন হত্যাকাণ্ডের ৪ বছর পর তদন্ত সংস্থা আদালতে অভিযোগপত্র দিয়েছে।উল্লেখ্য, বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের অধ্যাপক কাওছার তালুকদারের ছেলে খালিদ (৬) ২০১৯ সালের ১৫ জুন সন্ধ্যায় অপহরন করে দুবৃর্ত্তরা। একদিন পর একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার হয়। জমিজমা সংক্রান্ত পূর্ব-শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে শিশু খালিদ কে হত্যা করা অভিযোগে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শিশুটির পিতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে চাঞ্চল্যকর শিশু হত্যা, ২০ জনকে আসামি করে চার্জশিট

আপডেট টাইম : 11:06:39 pm, Wednesday, 10 May 2023