Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে প্রথমবারেরমত স্মার্ট কর্মসংস্থান মেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:27:22 pm, Thursday, 11 May 2023
  • 221 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে প্রথমবারেরমত স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১২ মে) সকাল ১০ টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে এই মেলার উদ্বোধন করবেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। মেলায় প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন দপ্তরের উর্দ্ধোতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। মেলায় তথ্য প্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ তরুনীরা দেশের প্রথম সারির তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে পছন্দমত আবেদন, তাৎক্ষনিক ইন্টারভিউ এবং যাচাই বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার সুযোগ পাবেন। এছাড়া ফ্রিল্যান্সিং বিষয়ে প্রাথমিক ধারনা, সেমিনার ও আলোচনায় অংশ নিতে পারবেন। কর্মসংস্থানের পিছনে নয় বরং প্রার্থীর দোর গোড়ায় কর্মসংস্থানের উপস্থিতির এমন আয়োজন সরকারের বেকারত্ব হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ন অবদান রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা।বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার ও অনলাইন সেক্টরের বিভিন্ন বিষয়ে যাদের দক্ষতা রয়েছে তারা সরাসরি এই মেলার মাধ্যমে কাঙ্খিত প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। সেই খাতে ই-কমার্স, ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে ক্যারিয়ার গড়ার সঠিক পরামর্শ পাবে এই মেলার মাধ্যমে। এক কথায় বললে এই মেলা বাগেরহাটের বেকারত্ব নিরসনে একটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে প্রথমবারেরমত স্মার্ট কর্মসংস্থান মেলা

আপডেট টাইম : 07:27:22 pm, Thursday, 11 May 2023