বাগেরহাট প্রতিনিধি:ঘূর্ণিঝড় মোখা নিয়ে উপকূলবাসী আতঙ্কিত হলেও বাগেরহাটে এর কোনো প্রভাব নেই। আজ শুক্রবার সকাল থেকে প্রচণ্ড গরমের সঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। পশুর, বলেশ্বর, ভৈরবসহ জেলার বেশির ভাগ নদ-নদীর অবস্থাও স্বাভাবিক রয়েছে। মানুষের জীবনযাত্রায়ও ঘূর্ণিঝড়ের আগাম সংকেত কোনো প্রভাব ফেলেনি।বাগেরহাট শহরের রিকশাচালক আলমগীর মোল্লা বলেন, ‘খবর শোনার পর খুব চিন্তায় ছিলাম। কিন্তু সকাল থেকে আবহাওয়া ভালো হওয়ায় রিকশা নিয়ে বের হয়েছি। আল্লাহ যেন কোনো বড় বিপদ না দেয়।’শরণখোলা উপজেলার নজরুল ইসলাম আকন বলেন, বলেশ্বর ও ভোলা নদের পানি স্বাভাবিক রয়েছে। আবহাওয়াও অনেক ভালো। আকাশে কোনো মেঘ নেই। তবে রাতে কিছু একটা হতে পারে।শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের নাজমুল ইসলাম বলেন, সকাল থেকে এলাকায় খুব রোদ। বলেশ্বর নদও স্বাভাবিক রয়েছে। আল্লাহই জানে কখন কী হবে।সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, সকাল থেকে সুন্দরবনের আবহাওয়া স্বাভাবিক রয়েছে। এখনো তেমন কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না।আবহাওয়া স্বাভাবিক থাকলেও মোখা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশে ৪৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে পর্যাপ্ত শুকনা খাবার, নগদ অর্থ ও প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। জেলা সদর ও প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৯ উপজেলায় ৮৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও বেসরকারি উন্নয়ন সংস্থার কয়েক শ স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বাগেরহাটের মোংলা বন্দর থেকে এর দূরত্ব ৯৬৫ কিলোমিটার। মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটবাসীর জীবনযাত্রায় প্রভাব ফেলেনি আগাম সংকেত
-
Reporter Name - আপডেট টাইম : 10:07:46 pm, Saturday, 13 May 2023
- 141 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















