Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে নবাগত জেলা শিক্ষা অফিসারকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:55:24 pm, Saturday, 13 May 2023
  • 221 বার

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটে নবাগত জেলা শিক্ষা অফিসার এস,এম ছায়েদুর রহমানকে বাগেরহাটের বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।জানা যায়, বাগেরহাটের জেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান বদলীজনিত কারণে খুলনা জেলা শিক্ষা অফিসার হিসাবে যোগদান করায় বাগেরহাট জেলা শিক্ষা অফিসারের পদটি বেশ কিছুদিন শুণ্য ছিল। গত ২৭ এপ্রিল এস.এম ছায়েদুর রহমান উক্ত পদে যোগদান করেন। তিনি এর পুর্বে নড়াইল জেলা শিক্ষা অফিসার হিসাবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন। তিনি বাগেরহাট জেলা শিক্ষা অফিসার হিসাবে যোগদান করার পর বাগেরহাট জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিননন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। বাগেরহাট জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ), বাগেরহাট শিক্ষক সমিতি, প্রধান শিক্ষক ফোরাম , বাগেরহাট মাদ্রাসা শিক্ষক সমিতি সহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। নবাগত জেলা শিক্ষা অফিসার এস,এম ছায়েদুর রহমান বাগেরহাটে যোগদান করার পর অফিসের কার্যক্রমকে আরও ত্বরাম্বিত করেছেন। মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শনকালে তিনি জানান,“ তিনি জেলার সকল প্রতিষ্ঠান প্রধানদের সাথে পরিচিত ও মত বিনিময় করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সাথে কথা বলেছেন।” নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ এসজে ইউনিয়ন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিত জানান,“ জেলা শিক্ষা অফিসার এস,এম ছায়েদুর রহমান নড়াইলে শিক্ষকদের জন্য একজন নিবেদিত অফিসার ছিলেন। শিক্ষকদের সকল সমস্যা তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে সমাধান করতেন। তার আন্তরিকতা ও মহানুভবতায় শিক্ষকদের কোন ধরণের ভোগান্তি ছিল না বললেই চলে। তার বদলী হওয়ায় আমরা এজন ভাল ও দক্ষ অফিসারকে হারালাম।” বাগেরহাট জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) এর সাধারন সম্পাদক ও মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম মাসুদ জানান,“ নবাগত জেলা শিক্ষা অফিসার শিক্ষকদের বিভিন্ন সমস্যা অত্যন্ত আন্তরিকতার সাথে সমাধান করবেন বলে আশা করছি । ”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে নবাগত জেলা শিক্ষা অফিসারকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

আপডেট টাইম : 09:55:24 pm, Saturday, 13 May 2023