Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
ঘূর্ণিঝড় মোখা

সুন্দরবনের নদ-নদীতে পানি বেড়েছে ৩ ফুট

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:11:26 pm, Saturday, 13 May 2023
  • 143 বার
twitter sharing button
বাগেরহাট প্রতিনিধি:অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলের পশুর নদী এবং সুন্দরবনের নদ-নদী ও খালে পানি বাড়তে শুরু করেছে। বুধবার রাত থেকে স্বাভাবিকের তুলনায় জোয়ারে প্রায় এক-দেড় ফুট পানি বৃদ্ধি পেতে থাকে। একদিন পর শুক্রবার (১২ মে) ভোর রাতে জোয়ারে স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে।সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন, বন্যপ্রাণী প্রজনন ও তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেন।এছাড়া বঙ্গোপসাগরের দুবলা চরে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বেড়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট। মূলত ঘূর্ণিঝড় ‌মোখার প্রভাবে এমনটা হচ্ছে বলে জানান তিনি। সুন্দরবন উপকূলে বাতাস বাড়ার পাশাপাশি নদীতে প্রবল ঢেউও বেড়েছে।সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় (বাগেরহাট) বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’র জন্য বনবিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে তাদের প্রত্যেককে নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত নিত্যপ্রয়োজনীয় খাবারসহ শুকনা খাবারও মজুতের জন্য প্রত্যেক অফিসকে বলা হয়েছে। মোখার ক্ষয়ক্ষতি এড়াতে বনবিভাগের সব রেঞ্জ, স্টেশন ও টহল ফাঁড়িতে থাকা আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য মূল্যবান মালামাল সাবধানে রাখার পাশাপাশি বন কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে অবস্থানের নিদের্শনা দেয়া হয়েছে।সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন, বন্যপ্রাণী প্রজনন ও তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, সাধারণত মরাগোনে জোয়ারে পানির উচ্চতা কম হয়ে থাকলেও মূলত মোখার প্রভাবে বুধবার রাত থেকে সুন্দরবনের নদী-খালে স্বাভাবিকের তুলনায় তিন থেকে সাড়ে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে। মোখার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পানি আরো বেশি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ঘূর্ণিঝড় মোখা

সুন্দরবনের নদ-নদীতে পানি বেড়েছে ৩ ফুট

আপডেট টাইম : 10:11:26 pm, Saturday, 13 May 2023