Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে খেলনা পিস্তলসহ প্রতারক আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:10:56 pm, Monday, 15 May 2023
  • 252 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহটে খেলনা পিস্তলসহ মোঃ আল আমিন ওরফে শেখ মেহেদী (২৮) নামের এক
প্রতারককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। পুলিশ পরিচয়ে
নারীদের সাথে সম্পর্ক স্থাপন করে সরকারি চাকুরী প্রলোভন দেখিয়ে বিপুল অংকের
টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রযেছে প্রতারক আল আমিনের বিরুদ্ধে। রবিবার
(১৪ মে) রাতে বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে
আল আমিনকে আটক করা হয়। ওই রাতেই মামলা দায়ের পূর্বক তাকে বাগেরহাট
মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আল-
আমিন প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সোমবার (১৫ মে) বিকেলে র‌্যাব-৬খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) তারেক
আনাম বান্না স্বাক্ষরিতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক
মোঃ আল আমিন ওরফে শেখ মেহেদী বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া
গ্রামের বাসিন্দা।র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না বলেন, প্রতারকমেহেদী ফেসবুক মেসেঞ্জারে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন
নারীদের সাথে যোগাযোগ স্থাপন করে। ওই নারীদের বিশ্বাস অর্জনের জন্য পিস্তল
সদৃশ খেলনা পিস্তল সম্বলিত ছবি ফেসবুকে পোস্টসহ মেসেঞ্জারে প্রেরণ করে।

বিশ্বাস অর্জনের পরে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে, নারীদের কাছ থেকে
বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। প্রতারণার স্বীকার এক নারীর অভিযোগের
প্রেক্ষিতে কার্তিকদিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মোঃ আল আমিন
ওরফে শেখ মেহেদীকে আটক করা হয়। রাতেই গ্রেফতারকৃত আসামীকে
বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায়
একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে খেলনা পিস্তলসহ প্রতারক আটক

আপডেট টাইম : 07:10:56 pm, Monday, 15 May 2023