Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বৃষ্টির পানি সংরক্ষণে উপকূলের বাসিন্দারা পেলো ট্যাংক

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:44:10 pm, Friday, 19 May 2023
  • 73 বার

স্টাফ রিপোর্টার, মোংলা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এই সংকট মোকাবিলায় সহজ ও সর্বোত্তম ব্যবস্থা হিসেবে ডেনমার্ক সরকারের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্সের অর্থায়নে বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কাজ করছে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি।শুক্রবার (১৯ মে) সকাল ১১টায় এই কর্মসূচির আওতায় বৃষ্টির জল সংগ্রহের মাধ্যমে নিরাপদ পানীয় জলের নিরাপত্তা এবং জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধি করার উদ্যোগ নেয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এদিন মালগাজী ব্র্যাক অফিসে মোংলা উপজেলার প্রায় দুই শতাধিক সুবিধাভোগিদের মাঝে প্রয়োজনীয় মালামালসহ পানির ট্যাংকি বিতরণ করে সংস্থাটি।জলবায়ু পরিবর্তন কর্মসূচি ব্র্যাকের মোংলা শাখার প্রোজেক্ট ম্যানেজার মোঃ সফিকুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ,বন ও জলবায়ু পরবির্তন মন্ত্রণালায়ের উপমন্ত্রী বেগমের হাবিবুন নাহার এমপি।উপমন্ত্রী ব্র্যাকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ও সাফল্য কামনা করে বলেন, ব্র্যাক জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ মানুষের আর্থ সামাজিক উন্নতি করছে।এসময় ব্র্যাক মোংলা শাখার এরিয়া ম্যানেজার তৃপ্তী সরদার, এরিয়া ম্যানেজার মোঃ শাহবুদ্দিন, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার কাজী মেহেদী হাসান, ফিল্ড ইন্জিনিয়ার রবিউল ইসলাম ও অসেশ চাকমা।জলবায়ু পরিবর্তন কর্মসূচি ব্র্যাকের মোংলা শাখার প্রোজেক্ট ম্যানেজার মোঃ সফিকুর রহমান স্বপন এসময় জানান, মোংলা উপজেলার ছয়টি ইউনিয়নেই বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি স্থাপনের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের জন্য সারাবছর নিরাপদ পানির ব্যবস্থা করা ও স্বল্প দূরত্বে নিরাপদ খাবার পানির উৎস তৈরির মাধ্যমে মোংলা উপজেলার জলবায়ু প্রভাবজনিত কারণে নিরাপদ পানিবঞ্চিত মানুষদের জীবনমান উন্নত করাই হলো প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এই ছয়টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের মানুষের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ করে যাচ্ছেন তারা। যারা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দরিদ্র ও অতি-দরিদ্র পরিবার ও যাদের বর্তমানে নিরাপদ খাবার পানির সংস্থান নেই তারাই এ প্রকল্পের মূল সুবিধা ভোগ করতে পারবেন বলেও জানান তিনি।প্রকল্পটি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত ঝুঁকি মোকাবেলায় টেকসই উন্নয়নকে প্রাধান্য দিয়ে জলবায়ুজনিত ঝুঁকিতে থাকা দরিদ্র ও অতি-দরিদ্র পরিবারের নিরাপদ খাবার পানির উৎস তৈরির মাধ্যমে ওই পরিবারগুলোর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করবে, যা সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৬) অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।উল্লেখ্য, ব্র্যাক ২০১৯ সাল থেকে মোংলা উপজেলার জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের জন্য কাজ করে আসছে। ২০১৯ সালে ব্রাক কমিউনিটি পর্যায়ে পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন কর। ২০২০ ও ২০২১ সালে খানা বা পরিবার পর্যায়ে ১২৭৫ টি বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি স্থাপন করে। ২০২২ সালে খানা বা পরিবার পর্যায়ে ১২০০টি পাবলকি বিল্ডিং বা প্রতিষ্ঠান পর্যায়ে ৫ টি এবং স্বাস্থ্য কেন্দ্র পর্যায়ে ১টি বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি স্থাপন করে।চলতি বছর ২০২৩ সালে খানা বা পরিবার পর্যায়ে ৩০০০ টি, পাবলিক বা প্রতিষ্ঠান পর্যায়ে ১৫ টি এবং স্বাস্থ্য কেন্দ্র পর্যায়ে ৫টি বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি এবং ২ টি কমিউনিটি পর্যায়ে ভূ-উপরভাগের পানি পরশোধনের টার্গেট রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বৃষ্টির পানি সংরক্ষণে উপকূলের বাসিন্দারা পেলো ট্যাংক

আপডেট টাইম : 07:44:10 pm, Friday, 19 May 2023