বাগেরহাট প্রতিনিধি :
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মানোন্নয়ন বিষয়ক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০মে) দুপুরে বাগেরহাট হাসপাতালের সম্মেলন কক্ষে বাংলাদেশ হেলথ ওয়াচ-এর সহযোগিতায় রূপান্তর ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের মানোন্নয়ন বিষয়ক “অধিপরামর্শ সভা” অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি এ্যাড. মো: শাহ আলম টুকুর সভাপতিত্বে ও রূপান্তর এর ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ অসীম কুমার সমাদ্দার। বিশেষ অতিথি হাসপাতালের কনসাল্টান্ট ডাঃ ফারুকুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক বলেন, স্বাস্থ্যখাতে সীমিত বাজেট থাকার কারণে আমরা অনেক সময় রোগীদের ভাল সেবা দিতে পারছি না। আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আমরা সবাই মিলে সুখি সমৃদ্ধি বাংলাদেশ গড়তে চাই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক বাবুল সরদার । শুভেচ্ছা বক্তব্য রাখেন রুপান্তরের জেলা সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু । হাসপাতালের অর্জন, চ্যালেঞ্জ ও করণীয় বিষয় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কমিটির সদস্য রিজিয়া পারভীন, মিলন কুমার ব্যানার্জী, মূখার্জী রবিন্দ্রনাথ প্রমুখ।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাট সদর হাসপাতালের মানোন্নয়ন বিষয়ক সভা
-
Reporter Name - আপডেট টাইম : 11:13:10 pm, Saturday, 20 May 2023
- 98 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










