Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:26:55 pm, Saturday, 20 May 2023
  • 110 বার

জ্যেষ্ঠ প্রতিবেদক,

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আজ রাতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। রাত ৩টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটির ঢাকা ছাড়ার কথা রয়েছে।বাংলাদেশের জন্য চলতি বছর নির্ধারিত ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৭ জনের কোটা। কিন্তু হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ প্রায় ৫ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।হজ পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতিও নিয়ে রেখেছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবে গিয়ে অসুস্থ বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা দেওয়া জন্য ২০০ সদস্যবিশিষ্ট হজ চিকিৎসক দল থাকছে। চিকিৎসক দলে ১০২ জন চিকিৎসক, ৬৩ জন নার্স-ব্রাদার, ২১ জন ফার্মাসিস্ট ও ১৪ জন ওটি অ্যাসিসট্যান্ট-ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছেন।হজযাত্রীদের সঙ্গে গাইড হিসেবে যাবেন ২ হাজার ৭১৫ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় গাইড থাকবেন ২২৮ জন এবং বেসরকারিভাবে থাকবেন ২ হাজার ৪৮৭ জন। হজযাত্রী ও গাইডসহ বাংলাদেশ থেকে এবার মোট ১ লাখ ২২ হাজার ২০১ জন হজে যাচ্ছেন।বাংলাদেশ থেকে হাজীদের অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি হজযাত্রী বহন করবে সৌদিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স।এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনা এলাকার হাজী অফিসে হজ কর্মসূচি-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

আপডেট টাইম : 11:26:55 pm, Saturday, 20 May 2023