বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে বিএনপির ৩টি উপজেলা ও একটি পৌরসভার সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছে ক্ষুব্দ নেতাকর্মীরা। সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাগেরহাট সদর, কচুয়া, মোংলা উপজেলা ও মোংলা পোর্ট পৌরসভার এই ৪টি আহবায়ক কমিটি বাতিল করে তৃনমূলের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে বাগেরহাট জেলা বিএনপির ৯টি থানা ও ৩টি পৌরসভার সংগঠনিক কমিটি গঠনের জন্য দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রেীয় নের্তৃবৃন্দের কাছে দাবি জানান হয়।বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈযদ নাসির আহমেদ মালেক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, এটিএম আকরাম হোসেন তালিম জেলা বিএনপির আহবায়কের দায়িত্ব প্রাপ্তির আগে প্রায় ২১ বছর রাজনীতির বাইরে ছিলেন। সাড়ে ৩ বছর আগে জেলা বিএনপির আহবায়কের দায়িত্বে পেয়ে উপজেলা ও পৌরসভার ১২টি সাংগঠনিক কমিটি ভেঙ্গে দেন। বারবার তাগাদা দিলেও তিনি উপজেলা ও পৌরসভা কমিটিগুলো গঠনে না করে জেলাব্যাপি দলকে সাংগঠনিক ভাবে দূর্বল করেছেন। এই অবস্থায় জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসের তালিম ও সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম আহবায়ক কমিটির কমিটির কোন সভা না করে অসাংগঠনিক ভাবে বাগেরহাট সদর, কচুয়া, মোংলা উপজেলা ও মোংলা পোর্ট পৌরসভার আহবায়ক গঠন করেছেন। এতে করে দলের তৃনমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই ৪টি কমিটি বাতিল করে তৃনমূলের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে বাগেরহাট জেলা বিএনপির ৯টি থানা ও ৩টি পৌরসভার সংগঠনিক কমিটি গঠনের দাবি জানান হয়। সংবাদ সম্মেলনে বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাবেক অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বাতিল দাবি সংবাদ সম্মেলন
-
Reporter Name - আপডেট টাইম : 07:15:39 pm, Monday, 22 May 2023
- 180 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










