স্টাফ রিপোর্টার, মোংলা
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে (২২-২৮ মে ২০২৩ পর্যন্ত) সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার সকালে মোংলা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্ভোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান ।র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সাব-রেজিষ্টার কর্মকর্তা জুবায়ের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিমসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।ভূমি সংক্রান্ত যে কোন সেবা পেতে ভূমি সেবা সপ্তাহে আসার জন্য সকলকে অনুরোধ করেছেন মোংলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
Reporter Name 









