Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে ২০ নারীকে ২ কোটি টাকার ঋণ বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:46:49 pm, Tuesday, 23 May 2023
  • 247 বার

বাগেরহাট প্রতিনিধি,

বাগেরহাটে নারী উদ্যোক্তাদের নিয়ে ঋণ বিতরণ বিষয়ক কর্মশালা হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের আয়োজনে জেলা শহরের ক্যাসেল আসারা হোটেলের মিলনায়তনে এই কর্মশালা হয়। এ সময় ২০জন নারী উদ্যোক্তার মধ্যে মোট দুই কোটি টাকার ঋণ বিতরণ করা হয়।দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। রুপালি ব্যাংকের বাগেরহাট অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোল্যা রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের পরিচালক আবু সাঈদ আরিফ-উল-ইসলাম, রুপালি ব্যাংক লিমিটেডের খুলনা কার্যালয়ের বিভাগীয় প্রধান নিজাম উদ্দিন, সোনালী ব্যাংক লিমিটেডের বাগেরহাটের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সুকুমার রায়, জনতা ব্যাংক লিমিটেডের বাগেরহাটের ডিজিএম মফিজুল ইসলাম ও রুপালি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) মন্জুরুল ইসলাম, কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক দেবদাস সরকার প্রমুখ।এ ছাড়া কর্মশালায় বাগেরহাটের ২০টি সিডিউল ব্যাংকের প্রধান, নারী উদ্যোক্তা, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বাগেরহাট চেম্বার অব কমার্সের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। এ দিন ২০জন নারী উদ্যোক্তাকে সর্বোচ্চ ২৫ লাখ টাকাসহ মোট দুই কোটি টাকার ঋণ বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা বলেন, ‘নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে রেখে একটা দেশকে অর্থনৈতিকভাবে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব নয়। এ জন্য বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক কাজ করছে। একজন নারী উদ্যোক্তার ন্যূনতম যোগ্যতা যেমন জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, ব্যবসায়িক লেনদেনের রেকর্ড ও একটি ব্যাংক হিসেব থাকলে তাঁকে খুব সহজে ঋণ দেওয়া যাবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ২০ নারীকে ২ কোটি টাকার ঋণ বিতরণ

আপডেট টাইম : 08:46:49 pm, Tuesday, 23 May 2023