Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:28:22 pm, Wednesday, 24 May 2023
  • 251 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটের মোংলা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে প্রবাসী মোঃ জাকারিয়া ও তার স্ত্রী আসমা আক্তার আহত হয়েছেন। রবিবার রাতে মোংলা উপজেলার মেছেরশাহ সড়কে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোঃ জাকারিয়া মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মোঃ জাকারিয়া বলেন, স্থানীয় ছগির হোসেন দীর্ঘদিন ধরে আমার মালিকানাধীন জমি দখলের চেষ্টা করছে। এর অংশ হিসেবে আমার ঘর ও দেয়াল ঘেষে বেড়া দিয়ে আমার ক্ষতি করে আসছিল। বিভিন্ন সময় আমাকে হুমকি দিত। এর অংশ হিসেবে রবিবার রাতে ছগির হোসেন, তার স্ত্রী নাজমা আক্তার হাওয়া, তাদের দুই ছেলে মোঃ হৃদয় ও মোঃ রানা আমার বাড়ির মধ্যে প্রবেশ করে আমাকে মারধর করে। এসময় আমার স্ত্রী আসমা আক্তারকেও মারধর করে ছগির ও তার ছেলেরা। তারা আমার পকেট থেকে ৮৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি এই হামলার কঠিন শাস্তি চাই।
অভিযুক্ত ছগির হোসেন বলেন, জাকারিয়ার সেফটি ট্যাংকি থেকে ময়লা পানি বের হয়ে দুর্গন্ধ ছড়ায়। এনিয়ে তাকে কয়েকবার বললেও সে কোন ব্যবস্থা নেয়নি বরং সে আমাকে আমার বাড়ি বিক্রি করতে শাসায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত

আপডেট টাইম : 11:28:22 pm, Wednesday, 24 May 2023