জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগের বিরুদ্ধে দাপ্তরিক চিঠিতে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। অভিযুক্ত ওই কর্মকর্তা বিকৃত কথাবার্তা বলিয়ে জাতির মানহানী করেছে বলেও মন্তব্য করেছেন পিবিআই তদন্ত কর্মকর্তা। রবিবার (২১ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-৬ পিবিআই পুলিশ সুপার আব্দুর রহিম স্বাক্ষরিত এক অনুসন্ধান প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।পুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগের বিরুদ্ধে দাপ্তরিক চিঠিতে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ এনে গেল বছরের ৪ সেপ্টেম্বর বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন রামপাল উপজেলা তাতী লীগের সভাপতি নাজমুল হাসান শেখ। এজাহারে তিনি উল্লেখ করেন, ২০২১ সালে মোংলা বন্দর থেকে বিভিন্ন দপ্তরে প্রেরিত ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগের স্বাক্ষরিত অন্তত ৮টি চিঠিতে বঙ্গবন্ধুর ছবি সংবলিত লোগো কলম দিয়ে কেটে প্রেরণ করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন। ওই বছরের ৩১ ডিসেম্বর পিবিআই, বাগেরহাট কার্যালয়ের পুলিশ পরিদর্শক মোঃ ইকরাম হোসেন মামলাটি তদন্ত শুরু করেন। ঘটনাস্থল পরিদর্শণ, ১২ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহন, দাপ্তরিক কাগজপত্রসহ বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে তিনি তদন্ত প্রতিবেদন দেন।
ওই প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ ইকরাম হোসেন উল্লেখ করেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগ জাতিদর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর “জন্মশত বার্ষিকী” উপলক্ষে সরকারের জারিকৃত “মুজিব শতবর্ষ” লোগো কাটিয়া বিকৃতি করেছেন। এছাড়া তিনি স্বাক্ষীদের নিকট মানহানিকর ও বিকৃত কথাবার্তা বলিয়া জাতির মানহানী করেছেন।
মামলার বাদী করেন রামপাল উপজেলা তাতী লীগের সভাপতি নাজমুল হাসান শেখ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি। সেই বঙ্গবন্ধুর যে মানহানি করেছে, তাকে চাকুরীচ্যুতিসহ কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাই।বাদী পক্ষের আইনজীবি ফকির ইফতেখারুল ইসলাম রানা বলেন, মামলার তদন্তকারী সংস্থা পিবিআই অভিযোগের সত্যতা পেয়েছেন। ধার্য্য তারিখে আদালত পরবর্তী নির্দেশনা দিবেন। আশাকরি আমরা ন্যায় বিচার পাব।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
প্রতিবেদন ও মামলা সূত্রে জানাযায়, মোংলা বন্দর কর্তৃপক্ষের মোংলা বন্দর কর্মকর্তার বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই
মোংলা বন্দর কর্তৃপক্ষের মোংলা বন্দর কর্মকর্তার বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই
-
Reporter Name - আপডেট টাইম : 11:16:40 pm, Wednesday, 24 May 2023
- 144 বার
Tag :
জনপ্রিয় সংবাদ









