Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকদের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:32:55 pm, Sunday, 28 May 2023
  • 159 বার

রামপাল বাগেরহাট সংবাদদাতা

রামপালে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যাবস্হাপক ও মাঠকর্মীর বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় রবিবার বেলা ১১ টায় (২৮ মে) প্রেসক্লাব রামপাল এ  ভুক্তভোগী গ্রাহকরা এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সস্মেলনে লিখিত অভিযোগে জানা গেছে, গ্রামীণ ব্যাংক রামপাল শাখার সাবেক ব্যাবস্হাপক মো. মোস্তাফিজুর রহমান ও মাঠ কর্মী তামজিদ মোল্লা গত ৭/৮ মাস পূর্বে পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামের গ্রাহক আকলিমা বেগম, দুলালী বেগম, মুনজিরা বেগম, আন্জুয়ারা বেগম ও সুফিয়া বেগমের নামে বিভিন্ন সময়ে বিপুল পরিমান টাকা উত্তোলন করে তা আত্মসাত করেছেন। লিখিত অভিযোগে  তারা আরও জানান, এ ঘটনায় সাবেক মাঠ কর্মী তামজিদ মোল্লা কে সহযোগীতা করেছেন সাবেক শাখা ব্যাবস্হাপক মোস্তাফিজুর রহমান। নতুন ব্যাবস্হাপক রফিকু্ল ইসলাম দায়িত্ব নেওয়ার পরে ঋণ গ্রহিতাদের কাছে কিস্তির টাকার জন্য ৭/৮ মাস পরে গিয়ে চাপ প্রয়োগ করেন। এ সময় ভুক্তভোগী গ্রাহকগণ দাবী করেন তারা পূর্বের ঋণ পরিশোধ করেছেন। কিন্তু নতুন করে তো কোন ঋণ নেননি। এর পরেও কি করে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ উত্তোলন করা হলো সেটি তারা বুঝতে পারছেন না। তারা আরো দাবী করেন, নতুন পাশ বহি তৈরী করে ছবি ও স্বাক্ষর ছাড়া ওই বিপুল পরিমান টাকা উত্তোলন করেছেন। নতুন পাশ বহিতে আবার কিস্তির টাকা আদায়ও দেখিয়েছেন। এছাড়াও নতুন ব্যাবস্হাপক রফিকু্ল ইসলাম তাদের কাছ থেকে সাদা কাগজে স্বক্ষর নিয়েছেন। আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকার্শন করাসহ প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন।এ বিষয়ে সাবেক শাখা ব্যাবস্হাপক মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে জানান, আমার সময়ে কোন অনিয়ম হযনি। নতুন শাথা ব্যাবস্হাপক  রফিকু্ল ইসলামের দৃষ্টি আকার্শন করা হলে তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পরে কোন অনিয়ম হয়নি। অভিযুক্ত তামজিদের বিরুদ্ধে রামপাল থানায় একটি জিডি করা হয়েছে। কেন্দ্রীয় অডিট করানো হয়েছে। তার বিরুদ্ধে কোন অনিয়ম ও টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্হা গ্রহন করা হবে। সংবাদ সম্মেলন কালে ভুক্তভোগী পাচঁ গ্রাহক উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকদের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : 10:32:55 pm, Sunday, 28 May 2023