Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে দুই জেলে গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১১

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:28:05 pm, Sunday, 28 May 2023
  • 73 বার

বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলা উপজেলায় বলেশ্বর নদে মাছ ধরার জন্য জাল পাতা নিয়ে দুই জেলে গ্রুপের মধ্যে সংঘর্ষে চার নারীসহ উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার সাউথখালী গ্রামে এই ঘটানা ঘটে। আহতরা হলেন শাহ আলম গাজী (৫০), রহিমা বেগম (৪০), রাসেল গাজী (২৫), ছগির মোল্লা (৩০), কবির মোল্লা (৩৫), শাহনাজ বেগম (৩০) এবং প্রতিপক্ষের নূরুল ইসলাম জমাদ্দার (৬০), কালু জমাদ্দার (৩০), নান্না হাওলাদার (৪০), সালমা বেগম (৩৫) ও সুমাইয়া আক্তার (২০)। উভয় পক্ষের আহতদের শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন।
সাউথখালী ইউপি সদস্য মো. জাকির হোসেন হাওলাদার জানান, সোমবার বিকেলে বলেশ্বর নদে মাছ ধরার জন্য জাল পাতা নিয়ে জেলে শাহ আলম গাজী ও নূরুল ইসলাম জমাদ্দারের মধ্যে কথা কাটাকাটি হয়। একই স্থানে জাল পাতার কারণে ¯্রােতের টানে একজনের জাল আরেক জনের জালের সাথে জড়িয়ে পড়ে। এসময় শাহ আলমের জাল কেটে নূরুল ইসলাম তার জাল সরিয়ে নেন। এনিয়ে ওইদিন বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই জাল কাটার সূত্র ধরে মঙ্গলবার সকালে সাউথখালী গ্রামে দুই পক্ষের মধ্যে ঝগড়ার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে জেলে শাহ আলম গ্রুপের ছয় জন ও নূর ইসলাম গ্রুপের পাঁচ জনসহ মোট ১১ জন নারী-পুরুষ আহত হন। আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে যাতে পরবর্তীতে আর কোনো ঘটনা না ঘটে সেজন্য চেষ্টা করা হচ্ছে।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেছে। কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে দুই জেলে গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১১

আপডেট টাইম : 10:28:05 pm, Sunday, 28 May 2023