Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে ১০ মিনিটের ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ ২০ টি বসতবাড়ি বিধ্বস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:46:20 pm, Sunday, 28 May 2023
  • 169 বার

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে ১০মিনিটের কালবৈশাখী ঝড়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০টি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। শনিবার(২৭ মে) বিকেল সাড়ে ৬ টার দিকে মিত্রডাঙ্গা, খারইখালী, পুটিখালী ও ভাটখালী গ্রামে আঘাত হানে কালবৈশাখী ঝড়। ঝড়ে ১৪৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবি গজালিয়া হাজী মহেরউদ্দিন স্মৃতি দাখিল মাদরাসা ও খারইখালী গ্রামের কৃষক কাদের শিকদার, ভাটখালী গ্রামের প্রতিবন্ধী লোকমান হাওলাদারের বসতঘরসহ কমপক্ষে ২০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।পঞ্চকরণ ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, শনিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে দেবরাজ ও খারইখালী গ্রামে কমপক্ষে ২০টি বসতঘর বিধ্বস্ত ও গাছপালা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে রয়েছে শাহআলম শেখ, দিনমজুর লোকমান শিকদার, আউয়াল কাজী, শেখ, তরিকুল ইসলাম, জাকির খান, আবু শরীফ, এনায়েত শিকদার, হুমায়ুন শিকদার, এশারাত শিকদারের বসতঘর।ঝড়ে বিধ্বস্ত এবি গজালিয়া হাজী মহেরউদ্দিন স্মৃতি দাখিল মাদরাসার সুপার ইকবাল হোসাইন বলেন, টিনশেড ভবন বিধ্বস্ত হয়ে মাদরাসাটির কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ১৪৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও টিনশেড ভবন ভেঙ্গে পড়েছে। প্রতিষ্ঠান দুটিতে আপাতত পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।এ বিষয়ে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পের একটি ঘরসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতির পরিমান নিরুপন করে দ্রুত সেগুলো মেরামত ও সরকারি সহযোগীতা দেওয়ার কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ১০ মিনিটের ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ ২০ টি বসতবাড়ি বিধ্বস্ত

আপডেট টাইম : 10:46:20 pm, Sunday, 28 May 2023