নিজস্ব প্রতিবেদক:মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৩জনকে গ্রেপ্তার করেছে র্যাব ৬। শনিবার রাতে তাদের খুলনাসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল ও ব্যবহৃত মাষ্টার চাবি উদ্ধার করা হয়।চোরচক্রের ৩ সদস্য হল, অহিদুল শেখ, কুদরত মোল্লা ও রাব্বি।র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শনিবার রাতে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা অহিদুল শেখকে রূপসা ও কুদরত মোল্লাকে রামপাল থেকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের হেফাজত হতে একটি পালসার মোটরসাইকেল ও চোরাই কাজে ব্যবহৃত ২১ টি বিশেষ মাস্টার চাবি উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্য মতো জানা গেছে, সদস্য কুদরত মোল্লা লাইনম্যান হিসেবে কাজ করে। কারও মোটরসাইকেল টার্গেট করা হলে সুযোগ বুঝে মূল হোতা অহিদুলকে সংকেত দিত কুদরত। সংকেত পাওয়া মাত্র অহিদুল মোটরসাইকেলে বসে চাবি দিয়ে সুকৌশলে তালা খুলে সটকে পড়ত।বিজ্ঞপ্তি হতে আরও জানা গেছে, উল্লেখিত ২ আসামির স্বীকারোক্তি মোতাবেক র্যাব গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অভিযান চালিয়ে চোরচক্রের অপর সদস্য র্যাবিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে অপর ২ সদস্যর নাম বলে সে। এরপর ওই ২ সদস্যর বাড়ি হতে র্যাব চৌরাই হওয়া আরও ২টি মোটরসাইকেল উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের তারা আরও স্বীকার করে চৌরাই মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে পরবর্তীতে তারা বিক্রি করে দিত। গ্রেপ্তার হওয়া চোরচক্রের সদস্যেদের পরবর্তীতে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
-
Reporter Name - আপডেট টাইম : 10:43:46 pm, Sunday, 28 May 2023
- 164 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















