ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দীন মোহাম্মদ মোল্লার অকাল মৃত্যুতে শিক্ষক- শিক্ষার্থীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২৯ মে) দুপুরে খুলনা মহানগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৫১ বছর বয়সে মূত্যু বরণ করেন। প্রাণপ্রিয় এই শিক্ষকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাকেরা ভিড় করতে থাকেন। খুলনা থেকে এ্যাম্বুলেন্স যোগে মরদেহ কলেজ ক্যাম্পাসে পৌঁছালে সহকর্মী ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আসর নামাজ বাদ জানাযা শেষে দীন মোহাম্মদ মোল্লাকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বটু গোপাল দাস বলেন, ‘দীন মোহাম্মদ মোল্লা একজন আদর্শ শিক্ষক ছিলেন। আজ আমরা একজন নিবেদিত প্রাণ সহকর্মীকে হারালাম। তাঁর অকাল মৃত্যুতে কলেজ ও ছাত্রছাত্রীদের জন্য অপূরণীয় ক্ষতি হলো।’শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে এক শোক বার্তায় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ সহ কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
শেখ হেলাল উদ্দীন কলেজের সহকারী অধ্যাপকের মৃত্যুতে শোক
-
Reporter Name - আপডেট টাইম : 11:01:26 pm, Tuesday, 30 May 2023
- 160 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










