বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পুত্রের যাবজ্জীবন সাজা থেকে দ্বায়মুক্ত ও বেকসুর খালাস চেয়ে রাষ্টপতির কাছে আবেদন করেছে বৃদ্ধ পিতা নিরাঞ্জন বালা (১০০)। বুধবার (৩১ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শতবর্ষী এ অসহায় পিতা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাজাপ্রাপ্ত নিখিল বালা ওরয়ে ভোলার ছেলে নিউটন বালা, মাতা ভানু মতি বালা, ভগ্নিপতি রবিদাশ মন্ডল, ভাগ্নে রথিন্দ্র নাথ মন্ডল।লিখিত বক্তব্যে তিনি জানান, আমার এক মাত্র পুত্র নিখিল বালা ওরয়ে ভোলার বিরুদ্ধে গত ২০০২ সালের ৩০ জানুয়ারী মোল্লাহাট থানায় গুরুদাশ হীরা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০০৩) আইনে হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা আমার পুত্রকে একমাত্র আসামী করে তদন্ত রিপোর্ট দাখিল করেন। উক্ত মামলায় নারী ও শিশু নিযাতন দমন ট্রইবুনালের বিচারক ২০০৪ সালের ২৬ ফেব্রæয়ারী আমার পুত্রকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করে। উক্ত আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগের ক্রিমিনাল আপিল ৫৮১/০৪ দাখিল করেন। উক্ত কোর্টে নি¤œ আদালতের রায় বহাল রেখে আদেশ প্রদান করেন। পরে সুপ্রিম কোর্টের এ্যাসিলেট ডিভিশনে ক্রিমিনাল পিটিশন লিভ টু আপিল ৪৫০/০৬ দায়ের করলে আদালত তার যাবজ্জীবন সাজা প্রদান করেন। পরে মহামান্য রাষ্টপতির কাছে প্রাণ ভিক্ষা সহ মামলার দ্বায় থেকে অব্যাহতি প্রথনা করে গত ২০২১ সালের ০৩ সেপ্টেম্বর বাগেরহাট জেলা কারা কতৃপক্ষের মাধ্যমে ৫৬৯ ধারায় আবেদন করা হয়। তিনি আরো বলেন, আমার ছেলে দীর্ঘ ২২ বছর ধরে কারাগারে রয়েছে। আমার একটাই কামনা আমার মৃত্যুর পূর্বে ছেলেকে যেন আমার কাছে পাই। তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে বিষটি দ্রæত বিবেচনার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্টপতির দৃষ্টি আকর্ষন করেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে ছেলের মুক্তি চেয়ে শতবর্ষী পিতার সংবাদ সম্মেলন
-
Reporter Name - আপডেট টাইম : 07:35:43 pm, Wednesday, 31 May 2023
- 142 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















