বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় বসতঘরে প্রবেশ করে মায়ের সামনে স্কুলছাত্রী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার প্রতিবাদে স্থানীয় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার সোনাখালী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন হয়।স্থানীয় সিরাজ স্মৃতি দাখিল মাদ্রাসা, পিকে মোহাসিনিয়া আলিম মাদ্রাসা ও ১৭ নং সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শত শত শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় অভিভাবকেরা এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নির্যাতিতা ছাত্রীর মা রশিদা বেগম, প্রধান শিক্ষক সোলায়মান ফরাজী, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, অধ্যাপক মইনুল হক শিকদার, ওবায়দুর রহমান রিমন, খলিলুর রহমান শিকদার, তালুকদার রিয়াজুল ইসলাম, শিক্ষার্থী সাইরি আক্তার, মেহেবুবা আক্তার, নুরানী আয়শা ও সাদিয়া আকতার।বক্তারা, গ্রেফতার হওয়া পিঞ্জুর অপর দুই সহযোগীকে গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও নির্যাতিতা ছাত্রীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।প্রসঙ্গতঃ গত শনিবার ভোররাতে মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে পিঞ্জু হাওলাদার। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ পিঞ্জুকে গ্রেফতার করেছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















