বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ বাগেরহাট জেলা শাখার উদ্দোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ ঘোষিত আন্দোলনের কর্মসূচি অনুযায়ী বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুর রহমান, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ আতাউর রমান, যুগ্ন সদস্য সচিব আঞ্জন কুমার দাসসহ আইডিইবি বাগেরহাট জেলা শাখার সভাপতি খন্দকার আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জনা মতিউর রহমান এবং কাউন্সিলর কুমার সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এ সময় বিভিন্ন সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বশাসিত প্রকৌশল বিভাগে কর্মরত সদস্য প্রকৌশলী, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কর্মরত সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ, এসএসসি (ভাক) হাইস্কুলে কর্মরত সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ, মেরীন একাডেমীতে কর্মরত সদস্য প্রকৌশলী শিক্ষকবৃন্দ এবং পলিটেকনিক ছাত্র ও সদস্য প্রকৌশলী শিক্ষকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রæতি ও আন্তঃমন্ত্রনালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধনপূর্বক গেজেট বাস্তবায়নের দাবি জানান বক্তারা। তারা বলেন ডিপ্লোমা প্রকৌশলীদের ৪ দফা দাবী বাস্তবায়ন না হওয়া খুবই দুঃখ জনক এটা দ্রæত বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ বাগেরহাট জেলা শাখার সদস্যবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারনলিপি প্রদান করেন।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে ৪ দফা বাস্তবায়নের দাবীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদের মানববন্ধন
বাগেরহাটে ৪ দফা বাস্তবায়নের দাবীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদের মানববন্ধন
-
Reporter Name - আপডেট টাইম : 07:29:38 pm, Wednesday, 31 May 2023
- 393 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










