Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে অগ্নিকান্ডে ১০ দোকান ভূষ্মিভূত, কোটি টাকার ক্ষতি

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:20:21 pm, Monday, 5 June 2023
  • 190 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে অগ্নিকান্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভূষ্মিভূত হয়েছে। সোমবার (০৪ জুন) রাত সাড়ে ১১ টার দিকে রামপাল উপজেলার গোনাই বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই দোকানের সব মালামাল পুড়ে যায়। এত অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।এদিকে আগুন নেভাতে গিয়ে তিন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন, রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার ইসাবুল মোল্লা (৩৫), টুটুলসরকার(২৫), আব্দুল কাদের জনি (২৪)।

ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে রয়েছে, ইলেকট্রনিক্স, হার্ডওয়ার, কম্পিউটার, মুদি ও চায়ের দোকান।ক্ষতিগ্রস্থ দোকান মালিক উত্তম বৈরাগী বলেন, রাতে এবাদুল হকের ইলেকট্রনিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ১০টি দোকান পুড়ে যায়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে নিঃশ^ হয়ে পড়েছে। শুধু আমার দোকানেরই এক কোটি টাকার বেশি পন্য পুড়ে গেছে। এ ক্ষতি পুষিয়ে উঠার জন্য সরকারের সহায়তার দাবী জানান তিনি।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাটের উপ-সহকারি পরিচালক গোলাম সরোয়ার বলেন, প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুন নেভানোর সময় তেলের ড্রামের গরম তেল ছিটে তিন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে অগ্নিকান্ডে ১০ দোকান ভূষ্মিভূত, কোটি টাকার ক্ষতি

আপডেট টাইম : 07:20:21 pm, Monday, 5 June 2023