বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জুন) দুপুরে যদুনাথ স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে এ্যাসোসিয়েশন অফ ডেভলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এ্ডাব) এর আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।এ্ডাব বাগেরহাটের সভাপতি ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট মহিলা বিষয় অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন, বাগেরহাট শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজগর আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার। এসময় বক্তৃতা করেন এ্ডাব, খুলনার সমন্বয়কারী রেজাউল করিম, বাগেরহাটের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, এডাব বাগেরহাট জেলা শাখার সহ সভাপতি আব্দুস ছালাম, সাংবাদিক ইয়ামীন আলী, আজাদুল হক, শেখ শাকির হোসেন, বাধন এর নির্বাহী পরিচালক মনজুরুল আহসান মিলন, এডাব সদস্য মনজুরুল ইসলামসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের নির্বাহী গন উপস্থিত ছিলেন।সভায় বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসনে করনীয় নানা বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় নাগরিকদের জন্য বরাদ্দ ও সেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর ব্যবস্থা করতে হবে। জনগনকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। জনগণ সচেতন হলে দেশে দূর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠা অনেক সহজ হবে বলে দাবি করেন বক্তারা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
-
Reporter Name - আপডেট টাইম : 07:26:48 pm, Monday, 5 June 2023
- 228 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















