প্রতিনিধি বাগরহাট
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি এলাকায় ধারাবাহিক ভাবে একর পর এক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এবার বুধবার (৭জুন) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সৈয়দপুর গ্রামের শক্তি নারায়ন দাসের বাড়ীতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন।ভুক্তভোগী শক্তি নারায়ন দাস জানান, উক্ত রাতে তিনি ও তার কলেজ পড়ুয়া পুত্র রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন (বৃহস্পতিবার) সকালে প্রতিবেশীদের ডাকে ঘুম থেকে উঠে দেখতে পান বাড়ীর ছাঁদের সিড়ির গেটের তালা ভেঙ্গে চোরচক্র ঘরে ঢুকে আলমারিতে থাকা নগদ ৫৭০০ হাজার টাকা, ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন যার মুল্য ষাট হাজার টাকা, মটর ড্রাইভিং লাইসেন্স ও ঘরের টেবিলে থাকা একটি আই ফোন যার মূল্য ৮৫ হাজার টাকা, ২ টি অ্যান্ড্রয়েড ফোন যার মূল্য ৬৪ হাজার টাকা, একটি বাটন ফোন যার মূল্য ১২০০ টাকার মালামাল সহ প্রায় ২ লক্ষ ৭৮ হাজার টাকার মালামাল চুরি করে পালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় সংশিষ্ট মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। বাগেরহাট সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। চোরচক্রকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
উল্লেখ্য ১লা জুন গভীর রাতে ডিজেল চালিত জেনারেটর চুরি করে ইজিবাইক যোগে পালাবার সময় দূর্ঘটনার কবলে পড়ে একচোর আহত হয়। উদ্ধার হওয়া চোরাই জেনারেটর ও ইজিবাইকটি বর্তমানে খানপুর ইউনিয়ন পরিষদে রয়েছে, গত ২রা জুন ভোর রাতে চুলকাটি বাজারে সততা এন্টারপ্রাইজের একটি ট্্রাক চুরি, ৪ঠা জুন দুপুরে ছোট পাইকপাড়া গ্রাম হতে সোহাগ হাসান নামের এক যুবকের একটি পালসার মটর সাইকেল চরি, মে মাসের প্রথম দিকে একই স্থান থেকে অপর একটি চুরি হয়ে যাওয়া গ্যাস সিলিন্ডার বোঝায় ট্রাক আটক করে স্থানীয় জনতা পুলিশে সোর্পদ করে, গত ২৯ মে সুগান্ধী গ্রাম থেকে গরু চুরি করার সময় দুই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয় জনতা. এপ্রিল মাসের শেষের দিকে একই স্থান থেকে একটি চোরাই গরু সহ দুই চোরকে আটক করে চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ। প্রত্যেক ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়। এর পরেও চুরি রোধ করা সম্ভব হচ্ছেনা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
চুলকাটিতে এবার উপজেলা আ,লীগ নেতার বাড়ীতে দূর্ধর্ষ চুরি
-
Reporter Name - আপডেট টাইম : 11:32:13 pm, Thursday, 8 June 2023
- 103 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















