বাগেরহাট প্রতিনিধি
কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস একটি জটিল, ব্যয় বহুল ও প্রয়োজনীয়বিষয়। কিন্তু বাগেরহাটে কিডনি ডায়ালাইসিসের কোন ব্যবস্থা না থাকায়দীর্ঘদিন ধরে এই জেলার মানুষদের খুলনা, বরিশাল ও ক্ষেত্র মতে ঢাকায় পর্যন্ত যাওয়ালাগত। যার কারণে ব্যয় ও ভোগান্তি দুটোই বৃদ্ধি পেত রোগী এবং রোগীরস্বজনদের। কিডনি রোগীদের ব্যয় ও ভোগান্তি কমাতে খুব শীঘ্রই বাগেরহাটগ্রীন ল্যাবে কিডনি ডায়ালাসিস শুরু করা উদ্বোধন করা হবে।রবিবার (১১ জুন) দুপুরে বাগেরহাট সদর থানা মোড় এলাকায় বিএমএ ভবনে গ্রীনল্যাবের উদ্বোধনি অনুষ্ঠানে এই আশ্বাস দেন ল্যাব কর্তৃপক্ষ।বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনবাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা। এসময়,বিএমএ, বাগেরহাট জেলা শাখার সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. অরুণকুমার, সহ-সভাপতি ডা. মতিন আকন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণসম্পাদক ফখরুল আলম সাহেব, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকতালুকদার আব্দুল বাকি, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আব্দুল কাদের, গ্রীন ল্যাবেরউদ্যোক্তা ডা. তরিকুল ইসলাম, এ্যাড. মাহফুজুর রহমান লাহু, প্রাইভেট ক্লিনিকএ্যান্ড ডায়গনস্টিক সেন্টার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল হাসানলিটন প্রমুখ।গ্রীন ল্যাবের উদ্যোক্তা ডা. তরিকুল ইসলাম বলেন, সঠিক চিকিৎসা সেবার জন্যডায়াগনস্টিকের কোন বিকল্প নেই। বাগেরহাটের মানুষকে সাশ্যয়ী মূল্যেডায়াগনস্টিক সেবা দেওয়ার জন্য আমরা সব ধরণের আধুনিক মেশিন স্থাপনকরেছি। আপতত আমাদের সেন্টারে ইসিজি, এক্সরেসহ বেশিরভাগ পরীক্ষা-নিরিক্ষা হবে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করব। এর ফলেবাগেরহাটবাসী সাশ্রয়ী ব্যয়ে ভোগান্তিমুক্ত ডায়ালাইসিস সেবা পাবেন।এছাড়া গরীব রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরিক্ষা করার আশ্বাস দেন এই চিকিৎসক।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















