নিজস্ব প্রতিবেদক
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাগর-রুণি হত্যার বিচার হলে নাদিমকে হারাতে হতো না, প্রাণ যেতো না মোজাক্কিরের মত সংবাদযোদ্ধারও। ‘স্বাধীনতার ৫২ বছরে ১০৪ সংবাদযোদ্ধাকে খুনের বিচার চাই’ শীর্ষক পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ১৮ জুন সকালে পুরানা পল্টনে অনুষ্ঠিত পথ সভায় মোমিন মেহেদী আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত প্রতি বছর গড়ে ২ জন করে সংবাদযোদ্ধা নিহত হয়েছেন। আর গত ২৫ বছরে প্রতিদিন গড়ে ২ জন সাংবাদিক হামলা এবং ১ জন হয়রানীমূলক মিথ্যে মামলার শিকার হয়েছেন সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশ-প্রশাসনের কর্তা ব্যক্তিদের পৃষ্টপোষকতায়।প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারার সহযোগি সংগঠন ‘জাতীয় তথ্যধারা’ আগামী মাসে সারাদেশে সংবাদযোদ্ধাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা এবং নির্মম হামলার মাসিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রদান শুরু করবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
সাগর-রুণি হত্যার বিচার হলে নাদিমকে হারাতে হতো না : মোমিন মেহেদী
-
Reporter Name - আপডেট টাইম : 07:14:47 pm, Sunday, 18 June 2023
- 122 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















