Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

ফকিরহাটে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:54:53 pm, Tuesday, 20 June 2023
  • 192 বার

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে পূর্ব বেতাগা বড়গাছতলা শ্রী শ্রী শীতলা ও শ্রী শ্রী কালি মন্দির অঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি রতন কুমার দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড, রামেশ্বর দেবনাথ। শিক্ষাবিদ দাশ শিশির কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা সোমা ভট্টাচার্য, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, বিশিষ্ট সমাজসেবক দেবেন্দ্রনাথ দাশ, তরুন কুমার কুন্ডু, ইউনিয়ন নামযজ্ঞ কমিটির সভাপতি দেবজিৎ কুমার দাশ ও ইউপি সদস্য অসিত কুমার দাশ। পরে জগন্নাথদেবের রথযাত্রা টেনে বেতাগা কেন্দ্রিয় কালিবাড়ি নিয়ে রাখা হয়। এর আগে শতশত ভক্তবৃন্দরা ঢোল করতাল ও ডাংকা বাজিয়ে এবং নেচে গেয়ে জগন্নাথদেবকে বরন ও তার পূজা অর্চনা শুরু করেন। এছাড়াও ডহরমৌভোগ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ও আট্টাকী সর্বজনীন শীতলা মন্দিরে অনুরুপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

ফকিরহাটে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : 09:54:53 pm, Tuesday, 20 June 2023