Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো জটিল অপারেশন সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:44:39 pm, Tuesday, 20 June 2023
  • 139 বার

স্টাফ রিপোর্টার, মোংলা

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো জটিল অপারেশন সম্পন্ন হয়েছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ।তিনি জানান, সোমবার ডা. সিরাজুম মুনিরার নেতৃত্বে এবং ডা. আল মামুন ও ডা. নুরজাহান নিশাতের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো হার্নিয়া রোগীর জটিল অপারেশন করা হয়। অপারেশনের পর রোগী ভালো আছেন বলে জানান তিনি।মোংলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহীন আরও জানান, গত ৩ বছর ধরে কুচকির দুই পাশে হার্নিয়া সমস্যায় ভুগছিলেন স্থানীয় দরিদ্র যুবক সুজন (৩২ বছর)। টাকার অভাবে ব্যয়বহুল এ অপারেশনটি মোংলা উপজেলার বাইরে গিয়ে করাতে পারছিলেন না তিনি। এর আগে, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেন। কিন্তু স্থায়ী সমাধান করা সম্ভব হয়নি।সম্প্রতি মোংলাতে অপারেশন চালুর খবর শুনে তিনি আবারও চিকিৎসার জন্য আসেন। রোগীর অবস্থা বিবেচনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন করার সিদ্ধান্ত নেন ডা. সিরাজুম মুনিরা মিতু। অবশেষে ১৯ জুন ডা. সিরাজুম মুনিরার নেতৃত্বে প্রথমবারের মতো সফলভাবে হার্নিয়া রোগ এর জটিল অপারেশন করা হয়। সার্জারিতে সার্বিক সহযোগিতা করেন ডা. আল মামুন ও ডা. নুরজাহান নিশাত। ওটি টিমে আরও ছিলেন ওটি ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স বিউটি সরকার, ওয়ার্ড বয় সুমন হোসেন ও পরিচ্ছন্নতা কর্মী আকলিমা খাতুন।

মোংলা স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তনে টিম মোংলা বদ্ধপরিকর বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো জটিল অপারেশন সম্পন্ন

আপডেট টাইম : 09:44:39 pm, Tuesday, 20 June 2023