Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

চিতলমারীতে ট্রাকের ধাক্কায় বালু ভর্তি ট্রলি উল্টে চালক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:26:17 pm, Sunday, 25 June 2023
  • 118 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট।।

বাগেরহাটের চিতলমারীতে ট্রাকের ধাক্কায় বালু ভর্তি ট্রলি উল্টে ইজাজ শেখ (২১) নামে এক ট্রলি চালক নিহত হয়েছে। নিহত ট্রলি চালক ইজাজ শেখ  চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামের মোঃ আফজাল শেখের ছেলে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের আলহেরা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

চিতলমারী থানা অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের আলহেরা মসজিদের সামনে ইট বোঝাই ট্রাকটি বালু বোঝাই ট্রলিকে ধাক্কা দিলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতর পড়ে উল্টে ট্রলি চালক ইজাজ শেখ পানির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের কেরামত মোল্লার ছেলে  হারুন অর রশিদকে (২৭) আটক ও ট্রাকটি জব্দ করেছে  পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিতলমারীতে ট্রাকের ধাক্কায় বালু ভর্তি ট্রলি উল্টে চালক নিহত

আপডেট টাইম : 07:26:17 pm, Sunday, 25 June 2023