Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৩২ হাজার ১২১ টন কয়লাবাহী এম ভি বসুন্ধরা মোংলা বন্দরে

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:35:58 pm, Sunday, 25 June 2023
  • 194 বার

জেলা প্রতিনিধি, বাগেরহাট।।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩২ হাজার ১২১ টন কয়লা নিয়ে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা মোংলা বন্দরের নোঙ্গর করেছে। রোববার (২৫ জুন) বিকেলে ৫টার দিকে  মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ১১ নম্বর এ্যাংকোরেজে জাহাজটি নোঙ্গর করেছে। সন্ধ্যা ৬টা থেকে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু করা হবে।  এর আগে ৩১ মে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশে নৌযানটি ছেড়ে আসে।

দেশীয় এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

রিয়াজুল হক বলেন, ‘কয়লাবাহী জাহাজটি রোববার বিকেল ৫টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর এ্যাংকোরেজে নো্ঙগর করেছে। এর ঘণ্টাখানেক পর  ৬টার দিকে জাহাজটি হতে কয়লা খালাসের কাজ শুরু হবে। পরে, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া হবে। এরপর জেটির নিজস্ব গ্রাস্পের (কামরিকল) মাধ্যমে লাইটারেজের কয়লা উত্তোলন করে স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে তা সংরক্ষণ করা হবে কেন্দ্রটির কয়লার গোডাউনে।’

এর আগে, চলতি মাসের ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ২৬ হাজার ৬২০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল চীনের পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়। আর গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেসে করে ৩০ হাজার টন ও ২৯ মে একই জাহাজে করে ৩০ হাজার ৫০০ টন কয়লা এসেছিল মোংলা বন্দরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৩২ হাজার ১২১ টন কয়লাবাহী এম ভি বসুন্ধরা মোংলা বন্দরে

আপডেট টাইম : 07:35:58 pm, Sunday, 25 June 2023