Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

নিষেধাজ্ঞার অমান্য করে মাছ ধরায় সুন্দরবন থেকে ১৪ জেলে আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:52:32 pm, Monday, 26 June 2023
  • 261 বার

বাগেরহাট প্রতিনিধি,
নিষেধাজ্ঞা অমান্য করে বনে অনুপ্রবেশের অপরাধে সুন্দরবন থেকে এবার কীটনাশকসহ ১৪ জেলেকে আটক করা হয়েছে। সোমবার (২৬জুন) বিকেলে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরের মাঝের কিল্লা খাল থেকে ওই জেলেদের আটক করেন বনরক্ষীরা।
স্মার্ট টহল দল ও দুবলা টহল ফাঁড়ির বনরক্ষীদের যৌথ অভিযানে আটক জেলেদের কাছ থেকে একটি ফিশিং ট্রলার, দুই বোতল কীটনাশকসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
আটক জেলেরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের শাহ আলম সরদার (৪৫), একই গ্রামের আলাউদ্দিন বাওয়ালী (৫০) ও সজীব হাওলাদার (৩৫), বিষখালী গ্রামের বিল্লাল মোল্লা (৩০), একই গ্রামের আ. হান্নান (৩৫), বড় আন্দারমানিক গ্রামের রুহুল আমিন শিকদার (৪০), মোরেলগঞ্জ উপজেলার পূর্ব আমতলী গ্রামের আবুল বাশার (৪৮), ফাসিয়াতলা গ্রামের বিল্লাল হাওলাদার (৩০), একই গ্রামের ছগির শিকদার (৪০) ও মাহাবুব হাওলাদার (৪৫), আমতলী গ্রামের শাহাদত হাওলাদার (৩৫), পশ্চিম বরিশাল গ্রামের জাহাঙ্গীর সরদার (৪০) এবং বাগেরহাট সদরের মুনিগঞ্জ গ্রামের আ. ছত্তার (৫০) ও পাটপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদার (৪০)।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুবুর রহমান রাত ৮টার দিকে মুঠোফোনে জানান, সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে সিষেধাজ্ঞা চলছে। এরই মধ্যে অসাধু এসব জেলেরা অবৈধভাবে বনে প্রবেশ করে কীটনাশক দিয়ে মাছ ধরার চেষ্টা চালায়। এমন গোপন সংবাদ পেয়ে স্মার্ট দল ও দুবলা টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

নিষেধাজ্ঞার অমান্য করে মাছ ধরায় সুন্দরবন থেকে ১৪ জেলে আটক

আপডেট টাইম : 10:52:32 pm, Monday, 26 June 2023