বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুন) সকালে চিতলী-বৈটপুরস্থ বিদ্যালয় ভবনের সামনে শিক্ষার্থীদের বাড়ি থেকে আনা ফল নিয়ে এই উৎসব হয়। দিনব্যাপি উৎসবে বিদ্যালয়টির শিশু থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় সংশ্লিষ্টরা এসেছিলেন শিক্ষার্থীদের উৎসাহ দিতে।
সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের বাড়ি থেকে ফল নিয়ে বিদ্যালয়ের আসেন। প্রতিটি শ্রেণি কক্ষের সামনেই শিক্ষার্থীরা নানা প্রজাতির মৌসুমি ফলের পসরা সাজিয়ে বসেন তারা। সেখানে ফলের পাশে নাম, প্রজাতি, উপকারিতাসহ নানা গুনাগুন লিখে প্রদর্শণ করেন শিক্ষার্থীরা।
উৎসবে আম, কাঠাল, পেয়ারা, কলা, তালসহ বিভিন্ন প্রচলিত দেশিয় ফলের পাশাপাশি ডেউয়া, কাঠবাদাম, গোলফল, টাইটোমনি, এলাচি-লেবু, আঁশফলের মত অপ্রচালিত দেশিয় ফল নিয়ে এসেছেন শিক্ষার্থীরা। দুপুরে উৎসব শেষে শিক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট সবাই মিলে এক সাথে ফল খাওয়া হয়।
অনেক শিক্ষার্থীই এখানে এসে প্রথম বার জেনেছে নতুন নতুন সব ফলের নাম। বিদ্যালয়টির ৮ম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, এখানে প্রত্যেকে তাঁর বাড়িতে বা বাড়ির পাশে থেকে একটি করে ফলে নিয়ে এসেছেন। সবাই অনেক আনন্দ করেছে। আমরা নতুন নতুন ফল চেখে দেখেছি। আঁশফল, টাইটোমনি ফল প্রথম বার দেখলাম।
৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন, বাড়ির গাছের পেয়ারা নিয়ে এসেছিলাম। অন্য অনেকে অনেক ফলে নিয়ে আসে। আমরা এই ফলগুলো খেয়ে দেখেছি। স্কুল থেকেও আমাদের সবাইকে ফল ও বই উপহার দেওয়া হয়েছে। অনেক মজা হয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক দিপঙ্কর পাল বলেন, কেবল বইয়ের পাতা থেকে ফলের পরিচিতি নয়; বাস্তবে শিক্ষার্থীদের দেশীয় নানা প্রজাতির ফলের সঙ্গে পরিচয় করাতে এমন উৎসবের আয়োজন।
বিদ্যালয় পরিচালনাকারি প্রতিষ্ঠান সামছ-উদ্দিন নাহার ট্রাষ্টের চীফ ফ্যাসিলেটেটর সুব্রত কুমার মুখার্জী বলেন, ফল উৎসব শেষে ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে একটি করে ফলজ গাছ দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে বাড়িতে নিয়ে এই গাছ লাগাবে, পরিচর্যা করবে এবং এই বৃক্ষ থেকে তারা ফল উৎপাদনের চেষ্টা করবে। এই পুরো কাজটির মাঝে একটি মূল্যায়নের ব্যবস্থা করেছি। এছাড়া শিক্ষার্থীদের ব্যপক সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। এখন থেকে প্রতিবছরই এই আয়োজন করা হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনে ফল উৎসব
-
Reporter Name - আপডেট টাইম : 08:08:25 pm, Monday, 26 June 2023
- 149 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















