Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী নিখোজ, মোটরসাইকেল উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:13:43 pm, Tuesday, 27 June 2023
  • 124 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট শহর থেকে বাড়ি ফেরার পথে আশীষ সাহা (৪৩) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৬ জুন) রাতে বাগেরহাট শহর থেকে নিজ বাড়ি নাটইখালী যাওয়ার পথে নিখোজ হন তিনি। ওই রাতেই বাগেরহাট দড়াটানা সেতুর উপর থেকে নিখোজের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন, মানিব্যাগ ও একটি হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিখোজ ব্যবসায়ীর পরিবার বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নিখোজ আশীষ সাহা বাগেরহাটের কচুয়া উপজেলার নাটইখালী গ্রামের খিরোদ সাহার ছেলে। বাগেরহাট শহরে তাঁর ডিলারশিপ ব্যবসা আছে। এর আগে ইলেকট্রনিক্সের ব্যবসা ছিল আশীষের।
নিখোজ ব্যবসায়ী আশিষ সাহার স্ত্রী ইশিতা সাহা মঙ্গলবার (২৭ জুন) বিকেলে বলেন, রাত ১২টার দিকে আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলে “বাড়ি আসতিছি। তুমি ভাত রাইখো, ভাত না খাইলে খাইয়ে শোও; আমার একটু দেরি হবে।” এরপর আর ফোন দেয়নি। পরে ১টা ১০ মিনিটের দিকে তাঁর (স্বামীর) নাম্বর থেকে একটা ফোন আসে। ফোন ধরলে অন্য একজন আমাকে বলে “কে, আপনি আশীষের স্ত্রী।” হ্যা বললে বলে, “তার কাছে টাকা পাবো।” আমি তখন বলি কয় টাকা পাবেন, তার কাছে দেন। তখন বলে, “না, তার কাছে দেওয়া যাবে না, আপনি টাকা নিয়ে ব্রিজের উপরে আসেন।” আমি তখন প্রশ্ন করি এই রাতে আমি যাবো কি করে, আপনি তার কাছে দেন আমি তার সাথে কথা বলি। তখন বলে, “তারে আর তাইলে পাইবেন না।” এই বলে ফোন কেটে দেয়। পরে আর ফোন খোলা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, আমার স্বামীর কোন শত্রু নেই। সে খুব নিরিহ মানুষ ছিল। কোন দিন কারো সাথে কোন ঝামেলা হইছে শুনিনি। বাগেরহাটে সে ব্যবসা করতো। কিন্তু কী হয়ে গেল লোকটা। সে তো আর বাসায় আসলো না।
নিখোঁজের দুলাভাই (বোন জামাই) শঙ্কর কুমার সাহা বলেন, রাতে ওই ফোন পাওয়ার পর থেকেই সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। আমরা খোঁজাখুজি শুরু করি। সকালে থানায় যাই। এরআগে রাতেই আমার শ্যালকের মোটরসাইকেল, ফোন, মানিব্যাগ এবং একটি হাতুড়ি উদ্ধার করে পুলিশ। কোন দুর্ঘটনায় রাস্তায় গাড়ি পড়ে ছিল ভেবে পুলিশ হাসপাতালেও খোঁজ নেয় রাতে। তবে আর কোন সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরো জানান, আমরা পুলিশকে সব কিছু জানিয়েছি। থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছি। আগে ইলেকট্রনিক্সের ব্যবসা করত, লস করে বেশ কিছু টাকা দেনা হইছে আশিষ। এখন ডিলারশিপের ব্যবসা করে। এনজিও-সংস্থারও লোন আছে শুনছি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ব্রিজের উপর থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি আশিষের বলে তাঁর পরিবারের পক্ষ থেকে সনাক্ত করেছে। ওই ব্যক্তির কাছে অনেকেই তাঁর টাকা-পয়সা পাবেন। তার স্ত্রী নিখোঁজ দাবি করছেন। প্রকৃত ঘটনা কী সে বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী নিখোজ, মোটরসাইকেল উদ্ধার

বাগেরহাটে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী নিখোজ, মোটরসাইকেল উদ্ধার

আপডেট টাইম : 11:13:43 pm, Tuesday, 27 June 2023