Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন মালামাল নিয়ে এমভি লিবার্টি মোংলায় 

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:49:40 pm, Sunday, 2 July 2023
  • 79 বার
 ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট।।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি লিবার্টি হারভেস্ট নামের একটি বিদেশি জাহাজ। রোববার (২ জুলাই) দুপুর ১২টায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি নোঙ্গর করে।
এর আগে ৩ মে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে রূপপুরের পণ্যবাহী জাহাজ লিবার্টি হারভেস্ট।
মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এইচএসআর ওসান ট্রেডার্সের ব্যবস্থাপক  বিপ্লব খান জানান, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ৩ মে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ধরনের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি লিবার্টি হারভেস্ট। এরপর পানামা পতাকাবাহী এ জাহাজটি ২ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজটিতে বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন ওজনের ৯৭৫ প্যাকেজ মেশিনারি পণ্য নিয়ে আসে। বর্তমানে জাহাজটি থেকে এ সব পণ্য খালাসের কাজ চলমান রয়েছে।
 বিপ্লব খান আরো জানান, খালাসকরা পণ্য বন্দর জেটির সেডে রাখা হবে। জাহাজের সব পণ্য খালাসে সময় লাগবে তিনদিন। এরপর জেটির সেডে ডাম্পিং করা এ পণ্য সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।##
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন মালামাল নিয়ে এমভি লিবার্টি মোংলায় 

আপডেট টাইম : 10:49:40 pm, Sunday, 2 July 2023