Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সুন্দরবন থেকে তিন হরিণ শিকারী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:53:12 pm, Sunday, 2 July 2023
  • 140 বার
 বাগেরহাট প্রতিনিধি,
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীর শুকপাড়া এলাকা থেকে তিন শিকারীকে আটক করেছে বনরক্ষিরা। তাদের কাছ থেকে রান্না করা হরিণের মাংস, হরিণ ধরা ফাঁদ ও ট্রলার জব্দ করা হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে আটককৃতদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. মাহাবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল, বরগুনা জেলার বেতাগী উপজেলার সুপখালি গ্রামের ওয়াজেদ মিয়ার পুত্র হানিফ, পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের হাবিবুর রহমানের পুত্র নিজাম চাপরাশি ও জালাল মিয়ার পুত্র মিরাজ।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, শনিবার দিবাগত রাতে কচিখালীর বনরক্ষীরা গোপন সংবাদে পেয়ে শুকপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় তিন শিকারীকে আটক এবং এ বনের মধ্যে ফাঁদ পাতা অবস্থায় ২৫০ ফুট ফাঁদ, একটি ট্রলার ও বেশকিছু রান্না করা হরিণের মাংস জব্দ করে বনরক্ষীরা। এসময় রাসেল ও সগির নামে অপর দুই শিকারি বনের মধ্যে পালিয়ে যায় বলেও  জানান তিনি।
এসিএফ জানান, আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বন বিভাগের টহল আরো জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

সুন্দরবন থেকে তিন হরিণ শিকারী আটক

আপডেট টাইম : 10:53:12 pm, Sunday, 2 July 2023