Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে শিশু খাদ্যসহ বিপুল পরিমান নকল পণ্য জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:21:15 pm, Monday, 3 July 2023
  • 64 বার

বাগেরহাট প্রতিনিধি।

দেশের নামি-দামি কোম্পানীর নকল আমের জুস, ট্যাংক, বিড়ি, গুলসহ বিভিন্ন ধরনের নকল শিশু খাদ্যসহ বিপুল পরিমান নকল পণ্য জব্দ করেছে  বাগেরহাট ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৬ এর সদস্যরা। সোমবার (০৩ জুলাই) দুপুর ১টার দিকে বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর এলাকায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এসময় গোডাউন ও দোকান মালিক চিতলি-বৈটপুর এলাকার বাসিন্দা আলামিন শেখ বাবু পালিয়ে গেলেও তার দোকান ও গোডাউনে থাকা দুই কর্মচারীকে দুই লাখ টাকা জরিমানা ও গোডাউনটি সিলগালা করে দেয়া হয়। পরে জব্দকৃত নকল পণ্য ধ্বংস করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান চলাকালে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মোঃ বদরুদ্দোজা, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদারসহ পুলিশ ও র‌্যাব-৬ এর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, সম্প্রতি দেশের নামি-দামি কোম্পানীর নকল পন্য বাগেরহাটের বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে প্রথমে চিতলি-বৈটপুর এলাকার বাসিন্দা আলামিন শেখ বাবু দোকানে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে দোকান ও গোডাউন মালিক বাবু পালিয়ে যায়। পরে তার দোকানে থাকা দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করলে তারা গোডাউনের তথ্য দেয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ওই একই এলাকাতে অভিযান চালিয়ে গোডাউনটি সীলগালা করা হয়। এসব শিশু খাদ্যসহ প্রায় অর্ধশতাধিক নকল পণ্য জব্দ ও ধ্বংস করা হয়।##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে শিশু খাদ্যসহ বিপুল পরিমান নকল পণ্য জব্দ

আপডেট টাইম : 07:21:15 pm, Monday, 3 July 2023