ফকিরহাট প্রতিনিধি.
বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রভাষক এস এম সাইদুল আলম কামাল (৫৫) মারা গেছেন। প্রভাষক সাইদুল আলম কামাল মঙ্গলবার (৪ঠা জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খুলনা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, এস এম সাইদুল আলম কামাল গত সোমবার (৩রা জুলাই) দুপুর ২টার দিকে হঠাৎ বুকে ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতাল নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। প্রভাষক এস এম সাইদুল আলম কামাল উপজেলার মূলঘর গ্রামের শেখ সাখাওয়াত হোসেনের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় মরহুমের নিজ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর অকাল মৃত্যুতে কলেজের সহকর্মি, শিক্ষার্থী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
ফকিরহাটে কলেজ প্রভাষক কামাল আর নেই
-
Reporter Name - আপডেট টাইম : 07:19:37 pm, Tuesday, 4 July 2023
- 125 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










