Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

ফকিরহাটে নৈশ্য প্রহরীকে বেঁধে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:21:20 pm, Tuesday, 4 July 2023
  • 191 বার

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় রনি স্টোরের নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে ও মারপিট করে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ফকিরহাট বিশ্বরোড মোড় নামক এলাকার অদূরে আট্টাকী ঘোষপাড়া এলাকায় রনি স্টোরে সোমবার দিবাগত রাত ৩টার দিকে মুখোশ পরিহিত ৮/১০ জনের একটি ডাকাতদল সাঁটারের তালা কেটে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। শব্দ শুনে ঘুমিয়ে থাকা নৈশ্য প্রহরী স্বপন মজুমদার জেগে গেলে তাকে রশি দিয়ে বেঁধে মারপিট করে ডাকাতেরা। এসময় দোকানের ক্যাশ কাউন্টার ভেঙ্গে নগদ ৪লাখ টাকা, ১০ কেস কোমল পানীয় সহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। ডাকাতদল এসময় সবগুলো সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলে। সিসিটিভি ফুটেজের হার্ডডিক্স খুলে তারা নিয়ে গেছে। ডাকাতদের হামলায় নৈশ্যপ্রহরী স্বপন মজুমদার আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ডাকাতি ঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক রনি ঘোষ জানান। তিনি আরো বলেন, ডাকাতদল যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান করে মালামাল নিয়ে চলে যায়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) আকরাম হোসেন সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরদিকে, একই রাতে উপজেলার ফলতিতা এলাকায় বিসমিল্লাহ টায়ার হাউসে সাঁটারের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ৫০ হাজার টাকা সহ ৩ লাখ টাকার মবিল চুরি করে নিয়ে গেছে বলে ওই প্রতিষ্ঠানের মালিক মো. ফরহাদ জানান। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিক লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

ফকিরহাটে নৈশ্য প্রহরীকে বেঁধে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

আপডেট টাইম : 07:21:20 pm, Tuesday, 4 July 2023