Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

ফকিরহাটে পরিবহনের ধাক্কায় ভ্যান চালকসহ আহত-৩

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:20:40 pm, Wednesday, 5 July 2023
  • 154 বার

ফকিরহাট প্রতিনিধি।
খুলনা-ঢাকা মহাসড়কের বাগেহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় পরিবহনের ধাক্কায় ভ্যান চালক ও দুই যাত্রী সহ তিনজন আহত হয়েছেন। বুধবার (৫ই জুলাই) সকাল সাড়ে ১০টা দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা দ্রুত আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন ভ্যান চালক সুলতান শেখ (৩৫), ভ্যানযাত্রী রুহুল আমীন মোড়ল (২৮) ও আনছার আলী (৬০)। এরা সকলেই বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরের কার্তিকদিয়া গ্রামের বাসিন্দা। এদের মধ্যে ভ্যানযাত্রী রুহুল আমীন মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, যাত্রীবাহী ভ্যানটি কার্তিকদিয়া থেকে ফলতিতা বটতলা এলাকায় যাচ্ছিল। এমন সময় পিছন দিক দিয়ে দ্রুতগতিতে আসা একটি পরিবহন তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ দুর্ঘটনায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। মোল্লাহাট হাউওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যানটি উদ্ধার করা হয়েছে। তবে অজ্ঞাত পরিবহন পালিয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

ফকিরহাটে পরিবহনের ধাক্কায় ভ্যান চালকসহ আহত-৩

আপডেট টাইম : 07:20:40 pm, Wednesday, 5 July 2023