বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ পর্যন্ত বাগেরহাট
জেলা হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। বুধবার (০৫ জুলাই)
বিকেল পর্যন্ত হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
অবশিষ্টদের মধ্যে কেউ কেউ সুস্থ্য হয়েছেন। কয়েকজন নিজ বাড়িতে চিকিৎসা
নিচ্ছেন। সনাক্ত হওয়া রোগীরা বাগেরহাটের বিভিন্ন এলাকার বসে আক্রান্ত
হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে জেলা হাসপাতাল ব্যতিত
উপজেলা হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে কোন রোগী সনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
শুধু ডেঙ্গু নয়, বাগেরহাট জেলা হাসপাতালে অন্যান্য রোগীও বৃদ্ধি পেয়েছে।
প্রতিদিন বহির্ভাগে সহস্রাধিক রোগী বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে
হাসপাতালের বহির্বিভাগে বিভিাগে চিকিৎসা নিচ্ছেন। যার বেশিরভাগ জ্বর
সর্দি জনিত রোগে আক্রান্ত রোগী।
এদিকে ডেঙ্গু যাতে ছড়াতে না পারে সে লক্ষে বাগেরহাট স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়
প্রশাসন নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. অসিম কুমার সমাদ্দার বলেন,
বাগেরহাট জেলা হাসপাতালে প্রায়ই ডেঙ্গু রোগী সনাক্ত হচ্ছে। গেল দুই
সপ্তাহে ১৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এছাড়া দিনে সহাস্রাধিক রোগী
বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে হাসপাতালের বহির্বিভাগে বিভিাগে
চিকিৎসা নিচ্ছেন। যার বেশিরভাগ জ্বর সর্দি জনিত রোগে আক্রান্ত রোগী।
বর্তমানে ২৪৭জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেছেন, বাগেরহাট জেলা
সদর হাসপাতাল ছাড়া অন্য উপজেলা গুলোতে ডেঙ্গু রোগী সনাক্ত হয়নি। ডেঙ্গু
যাতে জেলায় ছড়িয়ে না পড়ে সে লক্ষে আমরা বিভিন্ন সভা সেমিনারে
সচেতনতামূলক বক্তব্য দিচ্ছি। বাড়িঘর, বাজার ও রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন
রাখতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, সনাক্ত ১৫
-
Reporter Name - আপডেট টাইম : 07:14:45 pm, Wednesday, 5 July 2023
- 264 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















