বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কৌশিক নন্দী নামের সাড়ে চার
বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুলাই) শরণখোলা থেকে বাগেরহাট জেলা
হাসাপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। শিশু কৌশিক নন্দী শরণখোলা উপজেলার
ধানসাগর ইউনিয়নের ধানসাগর গ্রামের সমীর নন্দীর ছেলে। গেল শুক্রবার (৭ জুলাই)
রাতে জ্বরে আক্রান্ত হয় শিশু কৌশিক নন্দী। পরের দিন শনিবার (০৮ জুলাই) বিকেলে
ছেলেকে নিয়ে রায়েন্দা নার্সিং হোমে যায় বাবা-মা। সেখানে শরণখোলা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাওহিদুল ইসলাম শিশু
কৌশিক নন্দীর রক্ত পরীক্ষা শেষে ডেঙ্গু সনাক্ত করেন। পরে, তার রক্তের প্লাটিলেট গননার
জন্য রায়েন্দা মনোয়ারা ডায়াগষ্টিক সেন্টারে প্রেরণ করা হয়। সেখানে তার রক্ষে ৯৮
হাজার সিএমএম পাওয়া যায়। পরে মেডিকেল অফিসার ডা. তাওহিদুল ইসলাম
চিকিৎসা পত্র দিয়ে বাড়িতে পাঠান। ওই রাতেই শিশুটির শারিরীক অবস্থার অবনতি
ঘটে। রবিবার (০৯ জুলাই) সকালে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে
বাগেরহাট জেলা হাসপাতালে রওনা দেন। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা
যায় বলে জানিয়েছেন শিশুটির বাবা সমীর নন্দী।
বাগেরহাট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিয়াউল
আদনান রুমেল বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার
শরীরে জ্বর ছিল। কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, শিশুটির রক্তে প্লাটিলেটের
পরিমান কম ছিল।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাওহিদুল ইসলাম
বলেন, শিশুটি যখন আমার কাছে এসেছিল তখন প্রচুর জ্বর ছিল শিশুটির শরীরে।
ডেঙ্গু মৌসুম হওয়ায় রোগীর প্লাটিলেট পরীক্ষা করা হয়। তার শরীরে ৯৮ হাজার
প্লাটিলেট পাওয়া যায়। রোগীর অবস্থা মোটামুটি ভাল থাকায় তাকে স্টাইন দেওয়ার
পরামর্শ দেওয়া হয়। কিন্তু সকালে মৃত্যুর খবর শুনলাম। এটা আমাদের জন্য খুবই
দুঃখজনক।
তিনি আরও বলেন, ডেঙ্গু কিন্তু বছর বছর তার রুপ পরিবর্তন করছে। আর যেহেতু
এডিস মশা দিনের বেলায় কামরায়, সেই কারণে ডেঙ্গু থেকে বাঁচতে দিনের
বেলা অত্যন্ত সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেন এই চিকিৎসক।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, ৯৮ হাজার
প্লাটিলেট থাকলে রোগী মারা যাওয়ার কথা নয়। ওই শিশুর হয়ত আর কোন জটিলতা
থাকতে পারে বলে মন্তব্য করেন এই চিকিৎসক।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু
-
Reporter Name - আপডেট টাইম : 07:15:45 pm, Sunday, 9 July 2023
- 168 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










