বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার বেতখালী গ্রামের একটি মৎস্য ঘের থেকে মাছ লুটের
অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (০৯ জুলাই) দুপুরে ভুক্তভোগী ভূপাল চন্দ্র
সাহা বাগেরহাটে প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ
সময় তার স্ত্রী পূর্নিমা রানী সাহা উপস্থিত ছিলেন।
ভূপাল চন্দ্র সাহা সংবাদ সম্মেলনে জানান, আমি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক
কাজে পরিবার নিয়ে বাগেরহাটে বসবাস করি। বাগেরহাট সদর উপজেলার বেতখালী
গ্রামে আমাদের পৈত্রিক বাড়িতে আমার বৃদ্ধ মা বসবাস করে। আমি দীর্ঘদিন ধরে
পৈত্রিক সম্পত্তিতে ২৩ কাঠা জায়গায় মৎস্য চাষ করে আসছি। গত বছর আমার
পাশ^বর্তী পুলিন সাহা ও তার ছেলে পলাশ সাহা আমাদের মৎস্য ঘের দখলের পায়তারা
করে ও বিভিন্ন ভাবে হুমকি-ধামকি প্রদান করে। বিষয়টি স্থানীয় গন্যমান্য
ব্যক্তিদের জানালে তারা বিষয়টি সমাধান করে দেন। গত ৭ জুলাই তারা আমার মৎস্য
ঘেরে জোর পূর্বক প্রবেশ করে জাল দিলে ঘেরে থাকা বাগদা, গলদা, রুই,
কাতলাসহ বিভিন্ন প্রকার মাছ ধরে নেয়। এতে আমার প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকার
ক্ষতি সাধন করে। এ সময় আমার বাড়িতে থাকা একমাত্র মাকে হুমকি দিয়ে বলে,
তোরা যদি এই ঘেরে যাস তোকেসহ ছেলেকে এই ঘেরে পুতে ফেলবো।
তিনি আরো বলেন, পুলিন সাহা ও তার ছেলে পলাশ সাহা আমাকে অপরিচিত নম্বর
দিয়ে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান দেয়। তিনি এ ঘটনার পর্যাপ্ত ক্ষতিপূরনসহ
প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে পুলিন সাহা বলেন, আমি কারো ঘের দখল করে মাছ ধরিনি। আমার ঘের
থেকে মাছ আমি ধরেছি। এ বিষয়ে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে
তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে মৎস্য ঘেরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন
-
Reporter Name - আপডেট টাইম : 07:17:55 pm, Sunday, 9 July 2023
- 159 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















