Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বসতের জন্য জায়গা দান করেও বিপাকে বৃদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:18:45 pm, Tuesday, 18 July 2023
  • 84 বার

বাগেরহাট প্রতিনিধি
দীর্ঘদিন বাড়িতে কাজ করায় বসতের জন্য জায়গা দান করে বিপাকে পড়েছে এক বৃদ্ধ। বাগেরহাটে সদর উপজেলার কাড়াপাড়া এলাকার জসিম খন্দকার (৭২) এর বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতেন শেফালী বেগম (৪৫) নামে এক মহিলা। এ অবস্থায় জসিম খন্দকার তাকে বসতের জন্য দেড় কাঠা জমি শেফালী বেগমের ছেলে শহিদুলকে বসবাসের জন্য রেজিষ্ট্রি করে দেন। এখন শহিদুল বৃদ্ধের বাকি সম্পত্তিও দখলের পায়তারা করছেন বলে অভিযোগ করেছেন জসিম খন্দকার।
অভিযোগে জসিম খন্দকার জানান, আমার বসত বাড়িতে পাশ^বর্তী শেফালী বেগম দীর্ঘদিন ধরে কাজ করতেন। এ অবস্থায় আমি তাকে বসতের জন্য দেড় কাঠা জমি তার ছেলে শহিদুলকে বসবাসের জন্য রেজিষ্ট্রি করে দেই। এখন শহিদুল আমার বাকি সম্পত্তি দখলের জন্য উঠে পড়ে লেগেছে। গত ২২ ফেব্রæয়ারী দুপুরে আমার দুই মেয়ে ফারেহা ও ফালেহা আমার সম্পত্তিতে ডাব খাওয়ার জন্য যায়। এ সময় শহিদুল ,তার স্ত্রী জামিলা খাতুন ও তার মা শেফালী বেগম গালিগালাজ করে। এক পর্যায়ে তারা আমার মেয়েদের উপর হামলা চালায় ও ফারেহার পরনের ওড়না ছিড়ে ফেলে। তারা নিজেদের সম্মান বাচাতে দ্রুত বাড়িতে ফিরে আসে। পরে শহিদুল ও তার স্ত্রী জামিলা আমি ও আমার দুই মেয়ের নামে বাগেরহাট মডেল থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অপবাদ দিচ্ছে ও মামলা দিবে বলে হুমকি-ধামকী প্রদান করে। রাস্তা ঘাটে বিভিন্ন মানহানীকর মন্তব্য করায় আমরা ঠিক ভাবে রাস্তায় বের হতে পারছি না। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় জসীম খন্দারের স্ত্রী জানান, শহীদুলে থাকার মত কোন জায়গা ছিল না। আমার স্বামী তাদের উপকার করে এখন সম্মান হারাতে বসেছে। তিনি শহীদুল ও তার পরিবারের শাস্তি চান।
এ ব্যাপারে শহীদুলে স্ত্রী জামিলা বেগম বলেন, আমরা টাকা দিয়ে জায়গা ক্রয় করেছে। আমাদের কেউ সম্পত্তি দান করেনি। টাকা দেওয়ার পরেও জসীম খন্দার আমাদের সম্পত্তি ঠিক ভাবে ভোগ দখল করতে দিচ্ছে না। তিনি আরো জানান, আমরা কারো উপর হামলা করিনি জসীম খন্দকার ও তার দুই মেয়ে আমাদের বাড়িতে এসে আমাদের মারধর করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বসতের জন্য জায়গা দান করেও বিপাকে বৃদ্ধ

আপডেট টাইম : 08:18:45 pm, Tuesday, 18 July 2023